ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ৫ আগস্ট ২০২৬ ২১ শ্রাবণ ১৪৩৩
মুকসুদপুরে ১৭ স্কুলের শিক্ষার্থীদের মাঝে চেয়ারম্যান প্রার্থী আল আমিন বিশ্বাসের ১ হাজার ছাতা বিতরণ
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Tuesday, 4 August, 2026, 10:43 AM

মুকসুদপুরে ১৭ স্কুলের শিক্ষার্থীদের মাঝে চেয়ারম্যান প্রার্থী আল আমিন বিশ্বাসের ১ হাজার ছাতা বিতরণ

মুকসুদপুরে ১৭ স্কুলের শিক্ষার্থীদের মাঝে চেয়ারম্যান প্রার্থী আল আমিন বিশ্বাসের ১ হাজার ছাতা বিতরণ

গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলায় শিক্ষার্থীদের মাঝে প্রায় এক হাজার ছাতা বিতরণ করা হয়েছে। উপজেলার ১২ নম্বর গোহালা ইউনিয়নের ১৭টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রায় এক হাজার শিক্ষার্থীর হাতে এসব ছাতা তুলে দেওয়া হয়।

সোমবার (৩ আগস্ট) দিনব্যাপী বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে শিক্ষার্থীদের মাঝে ছাতা বিতরণ করেন গোহালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী আল আমিন বিশ্বাস। তার এই মানবিক উদ্যোগ এলাকায় ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।

এ সময় আল আমিন বিশ্বাস বলেন, সমাজের সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। ভবিষ্যতেও শিক্ষা, স্বাস্থ্য ও বিভিন্ন মানবিক কার্যক্রমে সাধারণ মানুষের পাশে থাকার প্রচেষ্টা অব্যাহত থাকবে।

ছাতা পেয়ে শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকরা সন্তোষ প্রকাশ করেন। তারা জানান, এমন উদ্যোগ শিক্ষার্থীদের উৎসাহিত করবে এবং সমাজে ইতিবাচক বার্তা ছড়াবে।

স্থানীয়রা জানান, বর্ষা মৌসুমে শিক্ষার্থীদের দুর্ভোগ লাঘবে এই উদ্যোগ সময়োপযোগী ও প্রশংসনীয়।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status