|
মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই: আবু আশফাক এমপি
শহীদুল ইসলাম শরীফ
|
![]() মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই: আবু আশফাক এমপি খেলার আমেজ ও তরুণদের উচ্ছ্বাস দেখে প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন,"খেলাধুলা মানুষের মনের সংকীর্ণতা দূর করে এবং তরুণ সমাজকে মাদক, অপরাধ ও মুঠোফোনের আসক্তি থেকে দূরে রাখে। নবাবগঞ্জের ঝিমিয়ে পড়া ক্রীড়াঙ্গনকে জাগ্রত করতে বারুয়াখালী ন্যাশনাল ক্লাবের এই আয়োজন সত্যিই প্রশংসনীয়। আমাদের যুবসমাজকে দেশ গঠনে উপযোগী করে তুলতে এমন ফুটবল টুর্নামেন্টের ধারাবাহিকতা বজায় রাখতে হবে।" ফাইনাল খেলার প্রথম থেকেই নয়াবাড়ী ব্যাচ ইলেভেন ও ধুলশুরা ফুটবল একাদশের মধ্যে তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লড়াই পরিলক্ষিত হয়। আক্রমণের পর আক্রমণে দর্শকরা মন্ত্রমুগ্ধের মতো খেলা উপভোগ করেন। চমৎকার দলীয় বোঝাপড়া ও আক্রমণাত্মক ফুটবলের নৈপুণ্য দেখিয়ে নয়াবাড়ী ব্যাচ ইলেভেন প্রতিপক্ষের জালে ৩টি গোল করে জয় নিশ্চিত করে। খেলা শেষে বিজয়ী ও বিজিত দলের খেলোয়াড়দের হাতে ট্রফি এবং পুরস্কার তুলে দেন প্রধান অতিথিসহ আমন্ত্রিত সুধীবৃন্দ। অনুষ্ঠানে বারুয়াখালী ন্যাশনাল ক্লাবের কর্মকর্তা, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, সমাজসেবক, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং আশেপাশের এলাকা থেকে আগত হাজার হাজার ফুটবলপ্রেমী দর্শক উপস্থিত ছিলেন। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
