ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ২৯ জুলাই ২০২৬ ১৪ শ্রাবণ ১৪৩৩
কালিয়াকৈরে ভোরের সড়ক দুর্ঘটনা: ট্রাকের পেছনে ট্রাকের ধাক্কা, প্রাণ গেল চালকের
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Wednesday, 29 July, 2026, 11:43 AM

কালিয়াকৈরে ভোরের সড়ক দুর্ঘটনা: ট্রাকের পেছনে ট্রাকের ধাক্কা, প্রাণ গেল চালকের

কালিয়াকৈরে ভোরের সড়ক দুর্ঘটনা: ট্রাকের পেছনে ট্রাকের ধাক্কা, প্রাণ গেল চালকের

গাজীপুরের কালিয়াকৈরে ভোরের নীরবতা ভেঙে ঘটে গেল মর্মান্তিক সড়ক দুর্ঘটনা। ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের বোর্ডঘর এলাকায় সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে দ্রুতগতির মালবাহী ট্রাকের সজোরে ধাক্কায় নিহত হয়েছেন ট্রাকচালক সিরাজুল ইসলাম (৪০)।

বুধবার (২৯ জুলাই) ভোর সাড়ে ৪টার দিকে সংঘটিত এ দুর্ঘটনায় ট্রাকটির সামনের অংশ সম্পূর্ণ দুমড়ে-মুচড়ে যায়। প্রচণ্ড আঘাতে চালক কেবিনের ভেতর আটকা পড়েন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে ট্রাকের কেবিন কেটে তাকে উদ্ধার করেন। পরে স্থানীয় হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত সিরাজুল ইসলাম গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার চিত্তিপাড়া গ্রামের মৃত মানিক সরকারের ছেলে।

পুলিশ জানায়, ঢাকা থেকে উত্তরবঙ্গগামী মালবাহী ট্রাকটি (ঢাকা মেট্রো-ট-১২-৪৮৮৯) বোর্ডঘর এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে সজোরে ধাক্কা দেয়। সংঘর্ষের তীব্রতায় ট্রাকের কেবিন সম্পূর্ণ বিধ্বস্ত হয়ে যায়।

দুর্ঘটনার খবর পেয়ে কোনাবাড়ী নাওজোর হাইওয়ে থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা যৌথভাবে উদ্ধার অভিযান পরিচালনা করেন।

কোনাবাড়ী নাওজোর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাফর আলী খান জানান, দুর্ঘটনাকবলিত দুটি ট্রাক জব্দ করা হয়েছে। নিহতের স্বজনদের খবর দেওয়া হয়েছে। তারা পৌঁছালে আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে মরদেহ তাদের কাছে হস্তান্তর করা হবে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status