ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ২১ জুলাই ২০২৬ ৬ শ্রাবণ ১৪৩৩
কালিয়াকৈরে মাছের খামারে ভাসমান বৃদ্ধের মরদেহ উদ্ধার, পরিচয় মেলেনি
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Monday, 20 July, 2026, 5:00 PM

কালিয়াকৈরে মাছের খামারে ভাসমান বৃদ্ধের মরদেহ উদ্ধার, পরিচয় মেলেনি

কালিয়াকৈরে মাছের খামারে ভাসমান বৃদ্ধের মরদেহ উদ্ধার, পরিচয় মেলেনি

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার একটি মাছের খামার থেকে অজ্ঞাতপরিচয় এক বৃদ্ধের ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতের পরিচয় এখনো শনাক্ত করা যায়নি। মৃত্যুর প্রকৃত কারণ জানতে মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

সোমবার (২০ জুলাই) দুপুরে উপজেলার আটাবহ এলাকার একটি মাছের খামারে মরদেহটি উদ্ধার করা হয়। পুলিশ জানায়, নিহত ব্যক্তির আনুমানিক বয়স ৬৫ বছর। তার পরনে সাদা রঙের চেক টি-শার্ট ছিল।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে পারভেজ নামে এক ব্যক্তির মাছের খামারে একটি মরদেহ ভাসতে দেখে আশপাশের লোকজন বিষয়টি পুলিশকে জানায়। খবর পেয়ে কালিয়াকৈর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।

কালিয়াকৈর থানার উপপরিদর্শক (এসআই) রেজাউল করিম জানান, অজ্ঞাতপরিচয় ওই ব্যক্তির পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। পাশাপাশি মৃত্যুর সঠিক কারণ নির্ধারণে মরদেহটি গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে বলে তিনি জানান।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status