|
আর্জেন্টিনা–ইংল্যান্ড ম্যাচের বাজির পর দুই সন্তানের জননী উধাও, প্রেমিকের বিরুদ্ধে অভিযোগ
মোঃ মোবারক হোসেন, খাগড়াছড়ি
|
![]() আর্জেন্টিনা–ইংল্যান্ড ম্যাচের বাজির পর দুই সন্তানের জননী উধাও, প্রেমিকের বিরুদ্ধে অভিযোগ এ ঘটনায় মাটিরাঙ্গা থানায় অভিযোগ দায়ের করেছেন ওই নারীর স্বামী। অভিযোগ সূত্রে জানা যায়, শুক্রবার (১৭-জুলাই-২৬) ভোর আনুমানিক ৪টার দিকে মহালছড়ি উপজেলার নুনছড়ি এলাকার বাসিন্দা কবিতা ত্রিপুরা তার দুই অবুঝ পুত্র সন্তানকে ঘুমন্ত অবস্থায় রেখে বাড়ি থেকে বেরিয়ে যান। পরিবারের দাবি, যাওয়ার সময় তিনি নগদ প্রায় ৫০ হাজার টাকা ও স্বর্ণালঙ্কার সঙ্গে নিয়ে যান। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, বিশ্বকাপ ফুটবলে আর্জেন্টিনা ও ইংল্যান্ডের ম্যাচকে ঘিরে একটি বাজি ধরা হয়েছিল। সেখানে শর্ত ছিল, ইংল্যান্ড পরাজিত হলে কবিতা ত্রিপুরাকে মাটিরাঙ্গা উপজেলার বেলছড়ি ইউনিয়নের অযোধ্যা এলাকার বাসিন্দা রাকিবুল ইসলাম মুন্নাকে বিয়ে করতে হবে। অভিযোগ রয়েছে, ম্যাচের ফলাফলের পর তিনি ওই যুবকের সঙ্গে চলে যান। কবিতা ত্রিপুরা মহালছড়ি উপজেলার নুনছড়ি দেবতাপুকুর কেমা পাড়া এলাকার বাসিন্দা ভৌজেন্দ্র ত্রিপুরার মেয়ে। তার শ্বশুরবাড়ি মাটিরাঙ্গা উপজেলার বেলছড়ি ইউনিয়নের অযোধ্যা রোড এলাকায়। অপরদিকে, অভিযুক্ত রাকিবুল ইসলাম মুন্না স্থানীয় বাসিন্দা মো. দুলাল মিয়ার ছেলে। পরিবারের সদস্যরা জানান, কবিতার স্বামী জীবিকার তাগিদে ঢাকায় একটি প্রতিষ্ঠানে চাকরি করতেন। তার অনুপস্থিতির সুযোগে কবিতা ও রাকিবুল ইসলাম মুন্নার মধ্যে দীর্ঘদিন ধরে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ওঠে বলে অভিযোগ রয়েছে। কবিতার স্বামী জানান, স্ত্রী ও অভিযুক্ত যুবককে খুঁজে বের করার চেষ্টা চলছে। পাশাপাশি এ বিষয়ে মাটিরাঙ্গা থানায় একটি লিখিত অভিযোগ করা হয়েছে। তবে এ ঘটনার বিষয়ে অভিযুক্ত কবিতা ত্রিপুরা ও রাকিবুল ইসলাম মুন্নার বক্তব্য পাওয়া যায়নি। এছাড়া বাজির শর্তে পালিয়ে যাওয়ার দাবির সত্যতা আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে স্বাধীনভাবে নিশ্চিত করা সম্ভব হয়নি। বিষয়টি তদন্তাধীন রয়েছে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
