|
নলডাঙ্গায় জুলাই শহীদদের স্বরণে আলোচনা সভা ও শ্রমিকদের মাঝে খাবার বিতরণ
সিরাজুল ইসলাম, নলডাঙ্গা
|
![]() নলডাঙ্গায় জুলাই শহীদদের স্বরণে আলোচনা সভা ও শ্রমিকদের মাঝে খাবার বিতরণ অনুষ্ঠানে জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের আত্মত্যাগের তাৎপর্য তুলে ধরা হয় এবং তাঁদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয়। শুক্রবার ( ১৭ জুলাই) সাড়ে ৭ টায় বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন নলডাঙ্গা পৌরসভা শাখার আয়োজনে আলোচনা সভা ও খাবার বিতরণ করা হয়। বক্তারা বলেন, জুলাই শহীদদের আত্মত্যাগ দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা ও অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে চিরস্মরণীয় হয়ে থাকবে। নতুন প্রজন্মের কাছে তাঁদের আদর্শ ও আত্মত্যাগের ইতিহাস তুলে ধরতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। জুলাইয়ের এই আন্দোলন কেবল কোনো কোটা সংস্কারের দাবিতে সীমাবদ্ধ ছিল না, এটি ছিল স্বৈরাচার, দুর্নীতি, বৈষম্য এবং ভোটাধিকার হরণের বিরুদ্ধে এদেশের ছাত্র-জনতার এক উত্তাল বিস্ফোরণ। নিরস্ত্র ছাত্র-জনতা যেভাবে বুলেটের সামনে অটল সাহসে বুক পেতে দাঁড়িয়েছিল, তা বিশ্ব ইতিহাসে এক বিরল দৃষ্টান্ত হয়ে থাকবে। তাঁদের এই অসীম সাহস ও রক্তের বিনিময়ে দেশ দ্বিতীয়বারের মতো স্বাধীনতা লাভ করেছে।' অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের নলডাঙ্গা উপজেলা সভাপতি মোঃ মামুনুর রশীদ মোল্লা, পৌর জামায়াতের আমীর মোঃ আব্দুল বারি, উপজেলা জামায়াতের সমাজ কল্যাণ পরিষদের সভাপতি মোঃ আব্দুর রাজ্জাক, পৌরসভার সভাপতি মোঃ সাইফুল ইসলাম, সেক্রেটারি মোঃ নয়ন ইসলামসহ প্রমূখ। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
গাজীপুরের নদীগুলো কি পরিকল্পিত অবহেলার শিকার? শিল্পায়নের চাপে হারাচ্ছে প্রাণের স্রোত
বরিশাল বিশ্ববিদ্যালয়ে ছাত্র পাইকগাছার মেধাবী শিক্ষার্থী হুসাইনের টাকার অভাবে চিকিৎসা বন্ধের উপক্রম
নরসিংদী বার্ষিক কোর্ট পরিদর্শন করেন পুলিশ সুপার মোঃ আব্দুল্লাহ আল ফারুক
উপকূলের জেলে-নৌযান মালিকদের প্রতি কোস্টগার্ডের বিশেষ সতর্কবার্তা
