|
গাজীপুরে তাকওয়া নিট কম্পোজিটে অগ্নিকাণ্ড, তিন ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আগুন
নতুন সময় প্রতিনিধি
|
![]() গাজীপুরে তাকওয়া নিট কম্পোজিটে অগ্নিকাণ্ড, তিন ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আগুন খবর পেয়ে ফায়ার সার্ভিসের জয়দেবপুর স্টেশন থেকে দুটি এবং বোর্ডবাজার স্টেশন থেকে আরও দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। পরে আরো দু'টিসহ চারটি ইউনিটের টানা প্রায় তিন ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। ফায়ার সার্ভিসের সহকারী উপ-পরিচালক সাইদুর রহমান চৌধুরী জানান, আগুন লাগার সুনির্দিষ্ট কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও নিশ্চিত হওয়া যায়নি। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে। বিষয়টি তদন্ত করে বিস্তারিত জানানো হবে। অগ্নিনির্বাপণের সময় ফায়ার সার্ভিসের একজন সদস্য আহত হন। তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে বলে জানা গেছে। কারখানা কর্তৃপক্ষের প্রাথমিক হিসাব অনুযায়ী, অগ্নিকাণ্ডে কয়েক কোটি টাকার সুতা, উৎপাদন যন্ত্রপাতি ও অন্যান্য মূল্যবান সরঞ্জাম পুড়ে গেছে। তবে প্রকৃত ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত শেষে নির্ধারণ করা হবে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
