ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ১৮ জুলাই ২০২৬ ৩ শ্রাবণ ১৪৩৩
কাউখালী থানার বিশেষ অভিযানে জিআর পরোয়ানাভুক্ত আসামি রকি চাকমা গ্রেফতার
চাই সুই উ মারমা, রাঙ্গামাটি
প্রকাশ: Saturday, 18 July, 2026, 4:39 PM

কাউখালী থানার বিশেষ অভিযানে জিআর পরোয়ানাভুক্ত আসামি রকি চাকমা গ্রেফতার

কাউখালী থানার বিশেষ অভিযানে জিআর পরোয়ানাভুক্ত আসামি রকি চাকমা গ্রেফতার

রাঙ্গামাটি পার্বত্য জেলার কাউখালী থানার বিশেষ অভিযানে জিআর পরোয়ানাভুক্ত এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (১৭ জুলাই) সকাল ১১টার দিকে কাউখালী থানাধীন ঘাগড়া বাজার এলাকার নিজ বসতবাড়ি থেকে জিআর-২০/২৫ মামলার পরোয়ানাভুক্ত আসামি রকি চাকমাকে গ্রেফতার করা হয়। তিনি ঘাগড়া বাজার এলাকার হোল্ডিং নং-২৯-এর বাসিন্দা এবং মৃত কিনা মনি চাকমার ছেলে।

রাঙ্গামাটি পার্বত্য জেলার পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম-এর সার্বিক দিকনির্দেশনায় এবং কাউখালী থানার অফিসার ইনচার্জ মো. এনামুল হক চৌধুরীর নেতৃত্বে পরিচালিত বিশেষ অভিযানে এসআই (নিরস্ত্র) নাজমুল হাসান সঙ্গীয় ফোর্সের সহায়তায় তাকে গ্রেফতার করেন।

পুলিশ জানায়, গ্রেফতারকৃত আসামিকে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।রাঙ্গামাটি জেলা পুলিশ জানিয়েছে, আইন-শৃঙ্খলা রক্ষা, পরোয়ানাভুক্ত আসামি গ্রেফতার এবং অপরাধ দমনে পেশাদারিত্ব ও নিষ্ঠার সঙ্গে নিয়মিত বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status