|
গাজীপুরের বোর্ডবাজারে সাততলা ভবনে অগ্নিকাণ্ড, দুই ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে ৫ ইউনিট
নতুন সময় প্রতিনিধি
|
![]() গাজীপুরের বোর্ডবাজারে সাততলা ভবনে অগ্নিকাণ্ড, দুই ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে ৫ ইউনিট বৃহস্পতিবার (১৬ জুলাই) সকাল ৫টা ৫০ মিনিটের দিকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। গাজীপুর ভোগড়া বাইপাস ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ইনচার্জ হিরণ মিয়া অগ্নিকাণ্ডের বিষয়টি নিশ্চিত করেছেন। ফায়ার সার্ভিস সূত্র জানায়, ভবনটির তৃতীয় তলায় প্রিমিয়ার ব্যাংকসহ বিভিন্ন বাণিজ্যিক প্রতিষ্ঠান রয়েছে। ভোরে আগুন লাগার খবর পাওয়ার পর ভোগড়া বাইপাস ও টঙ্গী ফায়ার স্টেশনসহ মোট পাঁচটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে অভিযান শুরু করে। টঙ্গী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ইনচার্জ শাহিন আলম জানান, সকাল সাড়ে ৮টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। এরপর ইউনিটগুলো আগুন সম্পূর্ণ নির্বাপণ এবং ভবনটি নিরাপদ নিশ্চিত করার কাজ চালিয়ে যায়। প্রাথমিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। এছাড়া আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে এবং এতে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। ফায়ার সার্ভিস জানিয়েছে, তদন্ত শেষে অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির বিস্তারিত তথ্য জানানো হবে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
বাগমারায় ১০০ দিনে অপরাধ দমনে সক্রিয় ওসি জিল্লুর রহমান
কুড়িগ্রামের রাজারহাটে সরকারি রাস্তা নিয়ে বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষ: নিহত ১, আহত ২ এবং ১১ জন আটক
পাইকগাছায় ভেঙে পড়েছে কমিউনিটি ক্লিনিক: প্রাথমিক বিদ্যালয় কক্ষে চলছে স্বাস্থ্য সেবা কার্যক্রম!
ধর্ষণের শিকার শিশুটির পাশে দাঁড়ালেন সাতক্ষীরা জেলা প্রশাসন
