|
কেরানীগঞ্জে অপরাধ দমনে পুলিশ-জনতার বিশেষ সভা
শহীদুল ইসলাম শরীফ
|
![]() কেরানীগঞ্জে অপরাধ দমনে পুলিশ-জনতার বিশেষ সভা এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ, সাধারণ মানুষ ও রাজনৈতিক নেতৃত্বের সমন্বিত ভূমিকার ওপর জোর দিতে এ সভার আয়োজন করা হয়। ঢাকা জেলার পুলিশ সুপার শামীমা পারভীনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-৩ আসনের সংসদ সদস্য ও বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য বাবু গয়েশ্বর চন্দ্র রায়। বিশেষ অতিথি ছিলেন ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সংরক্ষিত আসনের সংসদ সদস্য এডভোকেট নিপুন রায় চৌধুরী। সভায় তরুণ সমাজকে ধ্বংসের হাত থেকে বাঁচাতে মাদক ও জুয়ার স্পটগুলো উপড়ে ফেলা এবং 'কিশোর গ্যাং' বা কিশোর অপরাধ দমনের ব্যাপারে বিশেষ আলোকপাত করা হয়। বক্তারা দলমতের ঊর্ধ্বে উঠে অপরাধের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার এবং এলাকায় একটি নিরাপদ ও আদর্শ এলাকা হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন। অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
