ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ৯ জুলাই ২০২৬ ২৫ আষাঢ় ১৪৩৩
রাঙ্গামাটিতে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের পাশে সাবেক পার্বত্যমন্ত্রী দীপেন দেওয়ান
মঈন উদ্দীন, রাঙামাটি
প্রকাশ: Thursday, 9 July, 2026, 6:30 PM

রাঙ্গামাটিতে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের পাশে সাবেক পার্বত্যমন্ত্রী দীপেন দেওয়ান

রাঙ্গামাটিতে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের পাশে সাবেক পার্বত্যমন্ত্রী দীপেন দেওয়ান

পার্বত্যাঞ্চলে সাম্প্রতিক প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়েছে সরকার। দুর্যোগ মোকাবিলায় সরকার সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে কাজ করছে বলে জানিয়েছেন সাবেক পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী ও রাঙামাটি আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট দীপেন দেওয়ান।

বৃহস্পতিবার (৯ জুলাই) সকালে রাঙামাটি পৌর এলাকার বিভিন্ন আশ্রয়কেন্দ্র পরিদর্শন করে তিনি দুর্গত মানুষের খোঁজখবর নেন এবং তাদের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেন।
এ সময় তিনি বলেন, “প্রধানমন্ত্রীর নির্দেশনায় দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে সরকারের পাশাপাশি দলের প্রতিটি নেতাকর্মী কাজ করছে। রাঙামাটিসহ পার্বত্য জেলার ক্ষতিগ্রস্তদের জন্য সরকার বিশেষ নজর দিয়েছে। প্রত্যেক জাতিগোষ্ঠীর মানুষের কাছে সমানভাবে ত্রাণ ও প্রয়োজনীয় সহায়তা পৌঁছে দেওয়া হবে।

গত কয়েক দিনের টানা বর্ষণে রাঙামাটিতে সৃষ্ট ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের সহায়তায় জেলা প্রশাসনের সঙ্গে সমন্বয় করে আশ্রয়কেন্দ্রগুলোতে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। এ সময় জেলা প্রশাসন ও সংসদ সদস্যের পক্ষ থেকে দুর্গতদের দুপুরের খাবার, শিশুদের জন্য দুধ, খেজুর ও বিস্কুট বিতরণ করা হয়।

ঝুঁকিপূর্ণ এলাকায় বসবাসকারীদের উদ্দেশে দীপেন দেওয়ান বলেন, “প্রশাসন যখন আশ্রয়কেন্দ্রে যাওয়ার নির্দেশ দেয়, তখন কেউ যেন সেটিকে অবহেলা না করেন। অনেক সময় সতর্কবার্তা উপেক্ষা করার কারণেই বড় ধরনের দুর্ঘটনা ঘটে।” তিনি প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় সরকারের পাশাপাশি সমাজের সকল শ্রেণি-পেশার মানুষকে এগিয়ে আসার আহ্বান জানান।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন রাঙামাটি জেলা প্রশাসক নাজমা আশরাফী, পুলিশ সুপার আব্দুর রকিব পিপিএম, জেলা ত্রাণ কর্মকর্তা মো. সাইফুল ইসলাম, সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. রিয়াদ হোসেন, রাঙামাটি জেলা বিএনপির সহ-সভাপতি অ্যাডভোকেট সাইফুল ইসলাম পনির, সদর উপজেলা বিএনপির সভাপতি মো. মুজিবুল হকসহ জেলা ও উপজেলা বিএনপির নেতৃবৃন্দ।

পরে সংসদ সদস্য দীপেন দেওয়ান রাঙামাটি সরকারি উচ্চ বিদ্যালয়, ওমদামিয়া হিল উচ্চ বিদ্যালয় আশ্রয়কেন্দ্রসহ শহরের বিভিন্ন আশ্রয়কেন্দ্র পরিদর্শন করে দুর্গত মানুষের সঙ্গে কথা বলেন এবং প্রয়োজনীয় সহায়তার আশ্বাস দেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status