ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ৯ জুলাই ২০২৬ ২৫ আষাঢ় ১৪৩৩
দুর্যোগে আশ্রয়কেন্দ্রে খাদ্য সহায়তা দিলেন শামসু রানা
মোঃ লোকমান হোসেন, দীঘিনালা
প্রকাশ: Thursday, 9 July, 2026, 6:26 PM

দুর্যোগে আশ্রয়কেন্দ্রে খাদ্য সহায়তা দিলেন শামসু রানা

দুর্যোগে আশ্রয়কেন্দ্রে খাদ্য সহায়তা দিলেন শামসু রানা

টানা বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলে খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার বিভিন্ন এলাকা প্লাবিত হওয়ায় বিপাকে পড়েছেন শত শত পরিবার। অনেকেই ঘরবাড়ি ছেড়ে আশ্রয় নিয়েছেন বিভিন্ন আশ্রয়কেন্দ্রে। এমন পরিস্থিতিতে বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়িয়েছেন দীঘিনালা উপজেলা বিএনপির প্রচার সম্পাদক মো. শামসু রানা।

খাগড়াছড়ি-২৯৮ আসনের সংসদ সদস্য আব্দুল ওয়াদুদ ভূঁইয়ার নির্দেশনায় তিনি বিএনপির নেতাকর্মীদের সঙ্গে নিয়ে বিভিন্ন আশ্রয়কেন্দ্র পরিদর্শন করেন। এ সময় আশ্রিত পরিবারগুলোর খোঁজখবর নেওয়ার পাশাপাশি নিজস্ব অর্থায়নে তাদের মাঝে রান্না করা খাবার ও প্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ করেন।

আশ্রয়কেন্দ্রে থাকা নারী, শিশু ও বয়স্কদের সঙ্গে কথা বলে তাদের প্রয়োজনীয়তা সম্পর্কে অবগত হন তিনি। পাশাপাশি বন্যাকবলিত এলাকার সার্বিক পরিস্থিতিও পর্যবেক্ষণ করেন।

দীঘিনালা উপজেলা বিএনপির প্রচার সম্পাদক, মো. শামসু রানা বলেন, আমাদের নেতা আব্দুল ওয়াদুদ ভূঁইয়ার নির্দেশনা অনুযায়ী শুরু থেকেই বন্যাকবলিত মানুষের পাশে থাকার চেষ্টা করছি। দুর্গতদের জন্য খাদ্য, বিশুদ্ধ পানি ও প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। প্রয়োজন হলে আরও সহায়তা দেওয়া হবে। দুর্যোগ কাটিয়ে ওঠা পর্যন্ত আমাদের এই মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।

স্থানীয়রা জানান, দুর্যোগের এই সময়ে আশ্রয়কেন্দ্রে গিয়ে মানুষের খোঁজখবর নেওয়া এবং তাৎক্ষণিক খাদ্য সহায়তা প্রদান ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য স্বস্তির বার্তা হয়ে এসেছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status