|
বাউফলে দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত, চ্যাম্পিয়ন বাউফল বালিকা বিদ্যালয়
মো. আল আমিন আকন
|
|
বাউফলে দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত, চ্যাম্পিয়ন বাউফল বালিকা বিদ্যালয় "সবাই মিলে গড়বো দেশ, দুর্নীতিমুক্ত বাংলাদেশ" এই স্লোগানকে সামনে রেখে পটুয়াখালীর বাউফলে দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৫ জুন) উপজেলা পরিষদ হলরুমে দুর্নীতি দমন কমিশনের সমন্বিত জেলা কার্যালয়, পটুয়াখালীর আয়োজনে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সার্বিক সহযোগিতায় ছিল উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি, বাউফল। এ ছাড়া প্রতিযোগিতায় অংশ নেয় বাউফল সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়, কনকদিয়া স্যার সলিমুল্লাহ স্কুল অ্যান্ড কলেজ, ধুলিয়া স্কুল অ্যান্ড কলেজ, আ. রশিদ সরদার মাধ্যমিক বিদ্যালয় এবং কালাইয়া হায়াতুন্নেছা বালিকা মাধ্যমিক বিদ্যালয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক ও বাউফল প্রেসক্লাবের সভাপতি মো. জলিলুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাউফল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. জসিম উদ্দিন। বিতর্কের মডারেটর হিসেবে দায়িত্ব পালন করেন নিহার বিন্দু বিশ্বাস,সহকারী অধ্যাপক কালাইয়া ইদ্রিস মোল্লা ডিগ্রি কলেজ। প্রতিযোগিতা শেষে অতিথিরা বিজয়ী ও অংশগ্রহণকারী শিক্ষার্থীদের হাতে পুরস্কার ও সনদপত্র তুলে দেন। অনুষ্ঠানে বক্তারা শিক্ষার্থীদের মধ্যে সততা, নৈতিকতা ও দুর্নীতিবিরোধী সামাজিক সচেতনতা গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
