|
২৫ লাখের বেশি কর্মসংস্থান নিয়ে দেশের অর্থনৈতিক চালিকাশক্তি গাজীপুর: জেলা প্রশাসক
নতুন সময় প্রতিনিধি
|
![]() ২৫ লাখের বেশি কর্মসংস্থান নিয়ে দেশের অর্থনৈতিক চালিকাশক্তি গাজীপুর: জেলা প্রশাসক সোমবার (১৫ জুন) গাজীপুরের ভাওয়াল সম্মেলন কক্ষে অনুষ্ঠিত ‘অর্থনৈতিক শুমারি ২০২৪: ন্যাশনাল রিপোর্ট বিষয়ক সেমিনার’-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জেলা প্রশাসক বলেন, অর্থনৈতিক শুমারির পরিধি আরও বিস্তৃত করতে ক্ষুদ্র ব্যবসা প্রতিষ্ঠান, পাড়া-মহল্লার ছোট দোকান এবং অনানুষ্ঠানিক খাতের উদ্যোক্তাদেরও শুমারির আওতায় আনা প্রয়োজন। একই সঙ্গে সাধারণ মানুষের কাছে শুমারির গুরুত্ব তুলে ধরতে সহজ ও বোধগম্য ভাষা ব্যবহারের ওপর গুরুত্বারোপ করেন তিনি। তিনি আরও বলেন, শক্তিশালী ক্ষুদ্র ও মাঝারি শিল্প (এসএমই) খাত এবং বিপুল শিল্প প্রতিষ্ঠানের কারণে গাজীপুর আজ বাংলাদেশের শিল্প অর্থনীতির অন্যতম প্রধান ভিত্তি হিসেবে ভূমিকা পালন করছে। গাজীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. শাহরিয়ার নজিরের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডা. মো. মামুনুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার আমিনুল ইসলাম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সালমা খাতুন, অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) তানিয়া তাবাসসুম এবং গাজীপুর জেলা পরিসংখ্যান অফিসের উপ-পরিচালক মাহনুমা খানম। এছাড়া জেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা সেমিনারে অংশ নেন। বক্তারা আশা প্রকাশ করেন, অর্থনৈতিক শুমারির তথ্য-উপাত্ত ভবিষ্যতে গাজীপুরসহ দেশের সামগ্রিক অর্থনৈতিক পরিকল্পনা প্রণয়ন, বিনিয়োগ সম্প্রসারণ এবং কর্মসংস্থান বৃদ্ধিতে কার্যকর ভূমিকা রাখবে।
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
ট্রাইব্যুনালে বেনজীরের বিরুদ্ধে ১০ মামলা, ফেরাতে এনসিবিতে চিঠি
২৫ লাখের বেশি কর্মসংস্থান নিয়ে দেশের অর্থনৈতিক চালিকাশক্তি গাজীপুর: জেলা প্রশাসক
বাকৃবিতে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত মধ্যবয়সী নারীর মৃত্যু
আমি কেন টাকা নিয়ে মন্ত্রীর পেছনে ঘুরব, বক্তব্যের প্রমাণ মন্ত্রীকেই দিতে হবে: আদ্-দ্বীন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক
