ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ১৪ জুন ২০২৬ ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩
সাতক্ষীরায় স্টার্টআপ ও ইনোভেশন আইডিয়া শোকেসিং অনুষ্ঠিত
ইয়ারব হোসেন, সাতক্ষীরা
প্রকাশ: Sunday, 14 June, 2026, 12:49 PM

সাতক্ষীরায় স্টার্টআপ ও ইনোভেশন আইডিয়া শোকেসিং অনুষ্ঠিত

সাতক্ষীরায় স্টার্টআপ ও ইনোভেশন আইডিয়া শোকেসিং অনুষ্ঠিত

মেধা-বিজ্ঞান-উদ্ভাবনের দেশ সবার আগে বাংলাদেশ এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরায় জেলা পর্যায়ে দিনব্যাপী স্টার্টআপ সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৪ জুন) সকাল সাড়ে নয়টায় সাতক্ষীরা নবারুণ উচ্চ বালিকা বিদ্যালয়ে এডুকেশনাল এক্সিলেন্স সাপোর্ট স্কিম (ইইএসএস), এসইডিপি ও মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর ঢাকার আয়োজনে এবং জেলা মাধ্যমিক শিক্ষা অফিসের সহযোগিতায় সাতক্ষীরা জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আলমগীর কবীরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা প্রশাসক মিজ কাউসার আজিজ।

 বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মোঃ আমিনুর রহমান, সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ আবুল হাশেম, সাতক্ষীরা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর বাসু দেব বসু, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও তথ্যপ্রযুক্তি) রিপন বিশ্বাস, সহকারী জেলা শিক্ষা অফিসার মুহাঃ আবুল খায়ের ও সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ভারপ্রাপ্ত মোঃ আবুল হোসেন প্রমূখ।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ আলাউদ্দীন, সাতক্ষীরা নবারুণ উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুল মালেক গাজী, বিচারকের দায়িত্ব পালন করেন বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের বৈজ্ঞানিক কর্মকর্তা মোঃ রিফাত ইসলাম, বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট বারি এর উদ্ধতন বৈজ্ঞানিক কর্মকর্তা ডঃ শিমুল মণ্ডল, বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট এর উদ্ধতন বৈজ্ঞানিক কর্মকর্তা রুমানা আক্তার প্রমুখ।

প্রদর্শনীতে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা তাদের বিজ্ঞানভিত্তিক গবেষণা, উদ্ভাবনী প্রকল্প, প্রযুক্তিনির্ভর মডেল এবং সম্ভাবনাময় উদ্যোক্তা ধারণা উপস্থাপন করছেন। প্রদর্শিত প্রকল্পগুলোতে পরিবেশ সংরক্ষণ, তথ্যপ্রযুক্তি, কৃষি, স্বাস্থ্যসেবা এবং দৈনন্দিন জীবনের বিভিন্ন সমস্যার সৃজনশীল সমাধান তুলে ধরা হয়েছে।

জেলা পর্যায়ে উদ্বোধন শেষে অতিথিবৃন্দ বিভিন্ন স্টল পরিদর্শন করে শিক্ষার্থীদের মেধা, সৃজনশীলতা ও উদ্ভাবনী সক্ষমতার প্রশংসা করেন। শিক্ষার্থীরা তাদের উদ্ভাবনী নিয়ে তাদের বক্তব্যে বলেন, সরকারের এর নতুন উদ্যোগ একটি প্রশংসনীয়। বর্তমান প্রজন্মের বিজ্ঞানচর্চা ও উদ্ভাবনী উদ্যোগই স্মার্ট, আধুনিক ও সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

আয়োজকরা জানান, শিক্ষার্থীদের মধ্যে বিজ্ঞানচর্চা, গবেষণামনস্কতা এবং উদ্যোক্তা হওয়ার আগ্রহ বৃদ্ধির লক্ষ্যেই এ ধরনের কর্মসূচির আয়োজন করা হয়েছে। উল্লেখ্য, বিকাল সাড়ে ৩টায় অনুষ্ঠানের সমাপনী ও পুরস্কার বিতরণী পর্ব অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

সাতক্ষীরায় জেলা পর্যায়ে শিক্ষার্থী ও শিক্ষকদের অংশগ্রহণে স্টার্টআপ বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী বিষয়ক প্রোগ্রামে ১৮টি স্টল স্থান পেয়েছে।এসময় সাতক্ষীরার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী উপমা আহমেদ।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status