ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ১৩ জুন ২০২৬ ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩
দুর্গাপুরে পরিচ্ছন্নতা ও সচেতনতামূলক অভিযান
ধনেশ পত্রনবীশ, দুর্গাপুর
প্রকাশ: Saturday, 13 June, 2026, 9:16 PM

দুর্গাপুরে পরিচ্ছন্নতা ও সচেতনতামূলক অভিযান

দুর্গাপুরে পরিচ্ছন্নতা ও সচেতনতামূলক অভিযান

ডেঙ্গুসহ মশাবাহিত বিভিন্ন রোগ প্রতিরোধে নেত্রকোনার দুর্গাপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে পরিচ্ছন্নতা ও সচেতনতামূলক অভিযান পরিচালিত হয়েছে। শনিবার (১৩ জুন) সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে এ কর্মসূচির উদ্বোধন করা হয়। 

এ উপলক্ষে উপজেলা প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিক ব্যাক্তিবর্গ, প্রিন্ট ও ইলেকট্রনিঙ্ মিডিয়ার সাংবাদিক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং সাধারণ মানুষের অংশগ্রহণে আলোচনা সভা শেষে উপজেলা পরিষদের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার আহমেদ সাদাত জানান, বর্ষা মৌসুমে ডেঙ্গুর প্রকোপ বৃদ্ধি পাওয়ার আশঙ্কা থাকে। এডিস মশার বংশবিস্তার রোধে বাড়ির আঙিনা ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা এবং কোথাও যাতে পানি জমে না থাকে, সে বিষয়ে সবাইকে সচেতন থাকার আহবান জানান।

কর্মসূচিতে, উপজেলা কৃষি অফিসার নীপা বিশ্বাস, জনস্বাস্থ্য প্রকৌশলী আলী আসগর, বন কর্মকর্তা মজনু প্রামানিক, ওসি শাকের আহমেদ, পৌর বিএনপি‘র সভাপতি আতাউর রহমান ফরিদ, সাধারণ সম্পাদক হারেছ গনি, প্রেসক্লাব সভাপতি তোবারক হোসেন খোকন, সাধারণ সম্পাদক মাছুম বিল্লাহ, একাডেমিক সুপারভাইজার মুহাম্মদ নাসির উদ্দিন সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি এবং বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status