ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ১১ জুন ২০২৬ ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩
বিশ্বকাপ শুরুর আগেই বিজয় র‌্যালির প্রস্তুতি ৬০ বছরে ফাইনালে খেলতে না পারা দলের
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Wednesday, 10 June, 2026, 9:22 PM

বিশ্বকাপ শুরুর আগেই বিজয় র‌্যালির প্রস্তুতি ৬০ বছরে ফাইনালে খেলতে না পারা দলের

বিশ্বকাপ শুরুর আগেই বিজয় র‌্যালির প্রস্তুতি ৬০ বছরে ফাইনালে খেলতে না পারা দলের

ফিফা ফুটবল বিশ্বকাপের গত ৬০ বছরে শিরোপা জয় তো দূরে থাক! ফাইনালেও খেলতে পারেনি ইংল্যান্ড দল। অথচ এবারের বিশ্বকাপ শুরুর আগেই শিরোপা জয়ের পর বিজয় র‌্যালির আগাম প্রস্তুতি নিয়ে রেখেছে ইংল্যান্ড। ব্রিটিশদের এমন কর্মকান্ডে রীতিমতো হাসির রোল পড়েছে।

জানা গেছে, বিশ্বকাপ ট্রফি জিতলে দেশ জুড়ে উল্লাসের জন্য ৬ কোটি ৩৮ লাখ টাকা বরাদ্দ করা হয়েছে।

১৯ জুলাই হবে বিশ্বকাপের ফাইনাল। তারপর পুরো লন্ডন জুড়ে মিছিলের পরিকল্পনা করা হয়েছে। সরকারি কর্মচারীদের তাতে নিযুক্ত করা হয়েছে। সরকারের ক্রীড়া দফতরকে দায়িত্ব দেওয়া হয়েছে। সরকারের সঙ্গে ফুটবল সংস্থা এফএ-ও পুরো বিষয়টি দেখছে।

২০২৫ সালে ইংল্যান্ডের নারী দল ইউরো কাপ জেতার পর লন্ডনে বিজয় মিছিল করা হয়েছিল। লন্ডনের রাস্তায় জড়ো হয়েছিলেন প্রায় ৬৫ হাজার সমর্থক। পুরুষদের দল বিশ্বকাপ জিতলে রাস্তায় ভিড় আরও বাড়বে। ফলে এবার বিজয় মিছিল আরও বড় করে করার পরিকল্পনা করা হয়েছে। শুধু পরিকল্পনার জন্য প্রচুর টাকা খরচ হয়েছে। একটি দোতলা বাসে চাপিয়ে ফুটবলারদের গোটা লন্ডনে ঘোরানোর পরিকল্পনা করা হয়েছে।

তবে এই পরিকল্পনার সমালোচনাও হয়েছে। অনেকের মতে, এখনও বিশ্বকাপ শুরুই হয়নি। এখন থেকেই কীভাবে এই পরিকল্পনা করা যায়। বিশ্বকাপে ইংল্যান্ডের খেলা দেখে তারপর পরিকল্পনা করা যেত। যদি ইংল্যান্ড ফাইনালে উঠতেই না পারে, তাহলে সব পরিকল্পনা মাঠে মারা যাবে। তাতে নাক আরও কাটবে ইংল্যান্ডের।

প্রসঙ্গত, ১৯৬৬ সালে শেষবার ফুটবল বিশ্বকাপ জিতেছিল ইংল্যান্ড। এরপর আর শিরোপা জিততে পারেনি ব্রিটিশরা। এবার দীর্ঘদিনের খরা কাটাতে মরিয়া হ্যারি কেনরা।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status