ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ১১ জুন ২০২৬ ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩
বাউফলে বুদ্ধি ও দৃষ্টি প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগ; সন্দেহে এক যুবক আটক
মোঃ আল আমিন আকন
প্রকাশ: Wednesday, 10 June, 2026, 5:16 PM

বাউফলে বুদ্ধি ও দৃষ্টি প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগ; সন্দেহে এক যুবক আটক

বাউফলে বুদ্ধি ও দৃষ্টি প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগ; সন্দেহে এক যুবক আটক

পটুয়াখালীর বাউফল উপজেলায় এক বুদ্ধি ও দৃষ্টি প্রতিবন্ধী কিশোরী (১৪) ধর্ষণের শিকার হয়ে ৯ সপ্তাহের অন্তঃসত্ত্বা হওয়ার ঘটনায় অভিযুক্ত এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। 

ভিকটিমের মা বাদী হয়ে বাউফল থানায় দায়ের করা মামলায় উপজেলার বগা ইউনিয়নের উত্তর রাজনগর গ্রামের শহিদুল খানের ছেলে মো. সাব্বির খান ওরফে রাব্বি (১৯)-কে একমাত্র আসামি করা হয়েছে। মামলার এজাহার সূত্রে জানা গেছে, জন্মগতভাবে বুদ্ধি ও দৃষ্টি প্রতিবন্ধী ওই কিশোরী উত্তর রাজনগর গ্রামের এক দিনমজুরের মেয়ে।

গত ৫ মার্চ থেকে ৩০ মার্চের মধ্যে কোনো এক সময়ে ছোট ভাইকে খুঁজতে বাড়ির পাশের একটি বাগানে গেলে নির্জনতার সুযোগ নিয়ে অভিযুক্ত তাকে মুখ বেঁধে খড়ের গাদার পাশে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে বলে অভিযোগ করা হয়েছে। 

সম্প্রতি কিশোরীটি শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়লে প্রথমে স্থানীয় একটি ডায়াগনস্টিক সেন্টারে চিকিৎসা দেওয়া হয়। পরবর্তীতে তাকে পটুয়াখালী সদরের এক প্রসূতি ও গাইনি বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে নেওয়া হলে পরীক্ষা-নিরীক্ষায় জানা যায়, সে প্রায় ৯ সপ্তাহের অন্তঃসত্ত্বা। পরে পরিবারের সদস্যরা বিষয়টি জানতে চাইলে ভিকটিম ইশারায় অভিযুক্তের নাম উল্লেখ করে ঘটনার বর্ণনা দেয়। আত্মীয়-স্বজন ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে আলোচনা শেষে ভিকটিমের মা থানায় মামলা দায়ের করেন।

এজাহারে উল্লেখ করা হয়, সামাজিক ও পারিবারিক কারণে অভিযোগ দায়েরে কিছুটা বিলম্ব হয়েছে। বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সিরাজুল ইসলাম বলেন, ভিকটিমের অভিযোগের ভিত্তিতে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। ভিকটিমকে ডাক্তারি পরীক্ষার জন্য মেডিকেলে পাঠানো হবে।


পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status