ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ২১ সেপ্টেম্বর ২০২৬ ৬ আশ্বিন ১৪৩৩
নিখোঁজের ২ দিন পর পুকুরপাড়ের ঝোপে মিলল মিমের মরদেহ
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Monday, 21 September, 2026, 9:41 PM

নিখোঁজের ২ দিন পর পুকুরপাড়ের ঝোপে মিলল মিমের মরদেহ

নিখোঁজের ২ দিন পর পুকুরপাড়ের ঝোপে মিলল মিমের মরদেহ

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে নিখোঁজের দুই দিন পর বাড়ির পাশের ঝোপঝাড় থেকে মিম (৮) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার (২১ সেপ্টেম্বর) বিকেলে তার মরদেহ বিদ্যাকুট বড়বাড়ির পুকুর পাড়ের ঝোপঝাড় থেকে উদ্ধার করে নবীনগর থানা পুলিশ।

নিহত মিম উপজেলার বিদ্যাকুট বড়বাড়ি এলাকার মিজান মিয়ার মেয়ে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মিম গত দুই দিন ধরে নিখোঁজ ছিল। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পায়নি। পরে আজ বিদ্যাকুট বড়বাড়ির পুকুর পাড়ের ঝোপঝাড়ে পাওয়া যায় শিশুটির মরদেহ। তবে শিশুটির মৃত্যুর কারণ জানা যায়নি।

নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরশেদুল আলম চৌধুরী বিষয়টি নিশ্চিত করে বলেন, গত দুই দিন আগে মিম নামে ছোট্ট শিশুকে খুঁজে না পেয়ে নানা ফিরুজ মিয়া থানায় একটি সাধারণ ডায়েরি করেছিলেন। আজ বিকেলে মরদেহ উদ্ধার করা হয়েছে। 

তিনি আরও জানান, মরদেহ আমরা ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে পাঠিয়েছি। বিস্তারিত পরবর্তীতে তদন্তের মাধ্যমে জানতে পারব।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status