ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ১১ জুন ২০২৬ ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩
ভারতীয় বিএসএফের পুশইনের চেষ্টা ব্যর্থ করে দিয়েছে বিজিবি সদস্যরা
ইয়ারব হোসেন, সাতক্ষীরা
প্রকাশ: Wednesday, 10 June, 2026, 5:12 PM

ভারতীয় বিএসএফের পুশইনের  চেষ্টা ব্যর্থ করে দিয়েছে বিজিবি সদস্যরা

ভারতীয় বিএসএফের পুশইনের চেষ্টা ব্যর্থ করে দিয়েছে বিজিবি সদস্যরা

সাতক্ষীরার সুন্দরবন উপকূলে নদীপথে ভারতীয়  বিএসএফের পুশইনের  চেষ্টা ব্যর্থ  করে দিয়েছে বিজিবি সদস্যরা। সাতক্ষীরার নীলডুমুর ব্যাটালিয়ন ১৭ বিজিবির আওতাধীন দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় এ পুশইন চেষ্টা করা হয়।

নীলডুমুর ১৭ বিজিবি দপ্তর জানিয়েছে, ৮ জুন থেকে ১০ জুন ভোর পর্যন্ত ভারতীয় ৭৪ ও ৭৭ বিএসএফ ব্যাটালিয়ন ১৫ থেকে ২০ জন নারী, পুরুষ ও শিশুকে জড়ো করে নদীপথসহ সীমান্তের বিভিন্ন পয়েন্টে পুশইনের চেষ্টা করে। বিজিবির তৎপরতায় সেটি সম্ভব হয়নি।

১৭ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শাহারিয়ার রাজিব জানান, কোনো ব্যক্তি বা গোষ্ঠীকে অবৈধভাবে বাংলাদেশের ভূখণ্ডে প্রবেশ করতে দেওয়া হবে না। পুশইন অপচেষ্টা কঠোরভাবে প্রতিহত করা হচ্ছে।রাতভর নদীপথসহ সীমান্ত এলাকায় টহল জোরদার করা হচ্ছে। মাইকিং হুইসেল ব্যবহার করে বিএসএফকে জানান দেয়া হচ্ছে, বিজিবি সতর্ক অবস্থানে রয়েছে।'

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status