নরসিংদীর শিবপুরে ধান ক্ষেত থেকে নবজাতকের মরদেহ উদ্ধার
মোঃ মনসুর আলী শিকদার, নরসিংদী
প্রকাশ: Wednesday, 3 June, 2026, 6:27 PM
নরসিংদীর শিবপুরে ধান ক্ষেত থেকে নবজাতকের মরদেহ উদ্ধার
নরসিংদীর শিবপুর উপজেলার শিবপুর-পঁচারবাড়ি সড়কের পাশ থেকে এক নবজাতকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
গতকাল বুধবার (২ জুন) সকালে সড়কের পাশে ধান ক্ষেতে একটি কাটুর্নের মধ্যে মরদেহটি দেখতে পায় স্থানীয়রা।পরে তারা পুলিশকে জানালে শিবপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।
মরদেহের পাশে একটি ব্যাগে কিছু কাঁপড় পাওয়া গেছে। তাৎক্ষণিকভাবে কেউ নবজাতকের পরিচয় নিশ্চিত করতে পারেনি।
শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কোহিনুর মিয়া জানায়, নবজাতকটি ছেলে বাচ্চার।ধারণা করা হচ্ছে পরিচয় লুকানোর জন্য রাতের আধাঁরে নবজাতকটিকে কেউ সড়কের পাশে ফেলে রেখে গেছে।
মরদেহ ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।এঘটনায় আইনী ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে|