ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ২ জুন ২০২৬ ১৯ জ্যৈষ্ঠ ১৪৩৩
শ্রীপুরে পূর্ব শত্রুতার জেরে যুবককে পিটিয়ে জখম, প্রাণ গেলো চিকিৎসাধীন
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Tuesday, 2 June, 2026, 11:50 AM

শ্রীপুরে পূর্ব শত্রুতার জেরে যুবককে পিটিয়ে জখম, প্রাণ গেলো চিকিৎসাধীন

শ্রীপুরে পূর্ব শত্রুতার জেরে যুবককে পিটিয়ে জখম, প্রাণ গেলো চিকিৎসাধীন

গাজীপুরের শ্রীপুর উপজেলায় পূর্ব শত্রুতার জেরে আজিজুল ইসলাম নামে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় নিহতের মা, বোন ও ছোট ভাইসহ আরও তিনজন আহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে সোমবার (১ জুন) সকাল ১০টায় উপজেলার বরমী ইউনিয়নের পাইটাল বাড়ি এলাকায়।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, পারিবারিক একটি বিষয় নিয়ে আজিজুল ইসলামের সঙ্গে তার ছোট ভাইয়ের কথাকাটাকাটি চলছিল। এ সময় পূর্ব শত্রুতার জেরে পাশের বাড়ির শামীম, জামাল উদ্দিন ফকির, হৃদয়, শাহীন ও মুক্তারসহ কয়েকজন ব্যক্তি লোহার রড ও দেশীয় অস্ত্র নিয়ে সেখানে এসে অতর্কিত হামলা চালায়।

অভিযোগ রয়েছে, হামলাকারীরা আজিজুল ইসলামের মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি আঘাত করলে তিনি গুরুতর আহত হন এবং অতিরিক্ত রক্তক্ষরণে অচেতন হয়ে পড়েন। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার (২ জুন) ভোররাত প্রায় ৩টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের পরিবারের অভিযোগ, হামলার পর অভিযুক্তরা তাদের বসতবাড়িতেও ভাঙচুর চালায়। এ সময় বাধা দিতে গেলে আজিজুলের মা, ছোট বোন ও ছোট ভাইকে মারধর করে আহত করা হয়।

ঘটনার পর নিহতের ছোট ভাই তাইজুল ইসলাম পাঁচজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও কয়েকজনকে আসামি করে শ্রীপুর মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

এ বিষয়ে শ্রীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহীনুর আলম বলেন, মারামারির ঘটনায় একটি অভিযোগ গ্রহণ করা হয়েছে। আজ সকালে একজনের মৃত্যুর খবর পেয়েছি। পারিবারিক দ্বন্দ্বে পিটিয়ে জখম করা হয় একজনকে পরে হাসপাতালে তার মৃত্যু হয়। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ হত্যাকাণ্ডের ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা দ্রুত অভিযুক্তদের গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status