ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ২ জুন ২০২৬ ১৯ জ্যৈষ্ঠ ১৪৩৩
পত্নীতলায় মুগ্ধতা ছড়াচ্ছে কদম ফুল
মামুনুর রশীদ,পত্নীতলা
প্রকাশ: Tuesday, 2 June, 2026, 11:47 AM

পত্নীতলায় মুগ্ধতা ছড়াচ্ছে কদম ফুল

পত্নীতলায় মুগ্ধতা ছড়াচ্ছে কদম ফুল

নওগাঁর পত্নীতলা উপজেলায় পথে-প্রান্তরে কদম গাছগুলো ভরে উঠেছে ফুলে ফুলে।বিভিন্ন সড়কের পাশে সবুজ পাতার ফাঁকে ফাঁকে সাদার শুভ্রতা আর সোনালী রঙ্গে লম্বা সাদার আবরণে ঝুলে আছে কদম ফুল।

মাঝে মাঝে বৃষ্টির টুপটাপ শব্দের ছন্দে মুগ্ধতা ছড়াচ্ছে কদম ফুল।

আর বর্ষা ঋতুকে স্বাগত জানাতে কদম ফুল প্রস্তুত।কদম ফুলের সৌন্দর্য্যে বিমোহিত হন না এমন বেরসিক মানুষ হয়তো খুঁজে পাওয়া মুশকিল।মানব কল্যাণে প্রকৃতির সৃষ্টি অসংখ্য ছোট-বড় মাঝারি বৃক্ষরাজির অংশ বিশেষ কদম ফুলের জুড়ি নেই।

নজিপুর ইউনিয়নের পদ্মপুকুর গ্রামের পথচারী শাকিল হোসেন (৩৮) বলেন,ছোট বেলায় কদম ফুল নিয়ে অনেক খেলাধুলা করেছি।সে সময় যত গাছ দেখেছি,বর্তমানে এতো গাছ চোখে পড়েনা।কদম ফুল অন্যরকম দেখলে মন ভরে যায়।তাই কদমগাছ বেশি বেশি করে লাগাতে হবে।




পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status