ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ১ জুন ২০২৬ ১৮ জ্যৈষ্ঠ ১৪৩৩
লঙ্কা প্রিমিয়ার লিগে দল পেলেন লিটন দাস
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Monday, 1 June, 2026, 9:25 AM

লঙ্কা প্রিমিয়ার লিগে দল পেলেন লিটন দাস

লঙ্কা প্রিমিয়ার লিগে দল পেলেন লিটন দাস

বাংলাদেশের তৃতীয় ক্রিকেটার হিসেবে আসন্ন লঙ্কা প্রিমিয়ার লিগে (এলপিএল) দল পেলেন লিটন দাস। বাংলাদেশ টি-টোয়েন্টি দলের অধিনায়ককে কিনেছে গল গ্যালান্টস।

রোববার (৩১ মে) সামাজিক যোগাযোগ মাধ্যমে লিটনকে দলে ভেড়ানোর খবর নিশ্চিত করেছে ফ্র্যাঞ্চাইজিটি।

লিটনের আগে সাকিব আল হাসান ও তাসকিন আহমেদ আসন্ন এলপিএলে দল পেয়েছেন। অলরাউন্ডার সাকিব ও পেসার তাসকিন সতীর্থ হিসেবে খেলবেন জাফনা কিংসের হয়ে।

গল গ্যালান্টস লিখেছে, ‘বাংলাদেশ, তোমাদের তারকা এসে গেছে। গল গ্যালান্টসের হয়ে ২০২৬ এলপিএল আলোকিত করতে লিটন দাস প্রস্তুত।’

লিটনের সঙ্গে চুক্তির প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত জানায়নি গল গ্যালান্টস। ধারণা করা হচ্ছে, সরাসরি চুক্তিতে তাকে নেওয়া হয়েছে।

এর আগে ২০২৩ সালে এলপিএলে খেলেছেন লিটন। সেবার গল টাইটান্সের হয়ে ৩ ম্যাচে মাত্র ৩৪ রান করেন তিনি।

এলপিএলের ষষ্ঠ আসরের ড্রাফট হবে আগামীকাল (১ জুন)। ড্রাফটে আরো ৩০ বাংলাদেশি ক্রিকেটার আছেন।

টুর্নামেন্ট শুরু হবে ১৭ জুলাই। আর জিম্বাবুয়ে সফরে বাংলাদেশের শেষ ম্যাচ ১৯ জুলাই। তাই এলপিএলে শুরুর দিকে একটি বা দুটি ম্যাচ মিস করতে পারেন লিটন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status