ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২৩ মে ২০২৬ ৯ জ্যৈষ্ঠ ১৪৩৩
ফেসবুকে ৫ দিনের প্রেম, প্রবাসীর স্ত্রী’র ঘরে যুবক আটক
মোঃ জাহিদুল হাসান, সরিষাবাড়ী
প্রকাশ: Saturday, 23 May, 2026, 4:23 PM

ফেসবুকে ৫ দিনের প্রেম, প্রবাসীর স্ত্রী’র ঘরে যুবক আটক

ফেসবুকে ৫ দিনের প্রেম, প্রবাসীর স্ত্রী’র ঘরে যুবক আটক

জামালপুরের সরিষাবাড়ীতে ফেসবুকে মাত্র পাঁচ দিনের পরিচয় থেকে গড়ে ওঠা প্রেমের জেরে এক যুবককে প্রবাসীর স্ত্রীর বাড়ি থেকে আটক করেছে স্থানীয় জনতা। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ও কৌতূহলের সৃষ্টি হয়েছে।

শুক্রবার (২২ মে) দিবাগত রাতে উপজেলার ডোয়াইল ইউনিয়নের গারোডোবা এলাকায় এ ঘটনা ঘটে।

আটক যুবক নীরব (২০) পার্শ্ববর্তী ধনবাড়ী উপজেলার বলিবদ্র ইউনিয়নের মুসুদ্দি উত্তরপাড়া গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের মাধ্যমে কয়েকদিন আগে প্রবাসীর স্ত্রীর সঙ্গে নীরবের পরিচয় হয়। পরিচয়ের মাত্র পাঁচ দিনের মাথায় তাদের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ওঠে। পরে বৃহস্পতিবার রাতে ওই নারীর ডাকে নীরব তার স্বামীর বাড়িতে আসেন বলে অভিযোগ রয়েছে।

এ সময় স্থানীয়দের সন্দেহ হলে তারা বাড়িটি ঘিরে ফেলেন। পরে আপত্তিকর অবস্থায় নীরবকে আটক করা হয়। খবর পেয়ে আশপাশের লোকজন ঘটনাস্থলে ভিড় জমায়। বিষয়টি নিয়ে এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।

স্থানীয় ইউপি সদস্য ও গণ্যমান্য ব্যক্তিরা ঘটনাটি মীমাংসার চেষ্টা করছেন বলে জানা গেছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ দায়ের করা হয়নি।

এ বিষয়ে সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status