ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২৩ মে ২০২৬ ৯ জ্যৈষ্ঠ ১৪৩৩
ফুলবাড়ীতে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক ২০২৬ অনুষ্ঠিত
মোঃ বদরুজ্জামান বিপ্লব, ফুলবাড়ী
প্রকাশ: Saturday, 23 May, 2026, 4:20 PM

ফুলবাড়ীতে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক ২০২৬ অনুষ্ঠিত

ফুলবাড়ীতে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক ২০২৬ অনুষ্ঠিত

কুড়িগ্রামের ফুলবাড়ীতে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও উৎসবমুখর পরিবেশে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা-২০২৬ এর উপজেলা পর্যায়ের উদ্বোধনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৩ মে) সকালে ফুলবাড়ী জছিমিঞা মডেল সরকারি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে উপজেলা প্রশাসন ও উপজেলা শিক্ষা অফিস, ফুলবাড়ীর যৌথ আয়োজনে দিনব্যাপী এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
 
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন বিদ্যাবাগীশ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাওলানা মোঃ আনিছুর রহমান। 

জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা উপলক্ষে উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা ক্রীড়া, সাংস্কৃতিক, বিষয়ভিত্তিক কুইজ, কাবিংসহ নানা প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। শিক্ষার্থীদের প্রাণবন্ত অংশগ্রহণ ও প্রতিযোগিতামূলক পরিবেশে পুরো অনুষ্ঠানস্থল মুখরিত হয়ে ওঠে।
 
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফুলবাড়ী উপজেলা নির্বাহী অফিসার জনাব দিলারা আকতার। তিনি তাঁর বক্তব্যে বলেন, “জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা শুধু একটি প্রতিযোগিতা নয়, এটি শিক্ষার্থীদের মেধা, মনন, সৃজনশীলতা ও আত্মবিশ্বাস বিকাশের একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম। 

বর্তমান প্রজন্মকে দক্ষ, মানবিক ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তুলতে পড়াশোনার পাশাপাশি খেলাধুলা, সাংস্কৃতিক চর্চা ও সহশিক্ষা কার্যক্রমের বিকল্প নেই। শিশুদের সুপ্ত প্রতিভা বিকাশে শিক্ষক ও অভিভাবকদের আরও আন্তরিক হতে হবে। সরকার প্রাথমিক শিক্ষার উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে এবং শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে নানা উদ্যোগ গ্রহণ করেছে।
 
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার জনাব মোঃ আব্দুল লতিফ। তিনি বলেন, বর্তমান সরকার শিক্ষার গুণগত মান উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। শিক্ষার্থীদের সুপ্ত প্রতিভা বিকাশ ও সুস্থ প্রতিযোগিতার মানসিকতা তৈরিতে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
 
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা একাডেমিক সুপারভাইজার মোঃ আব্দুস সালাম। এছাড়াও উপস্থিত ছিলেন ফুলবাড়ী জছিমিঞা মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রতিনিধি মোঃ আবেদ আলী খন্দকারসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, জনপ্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
 
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মিঞাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মিজানুর রহমান। তাঁর সাবলীল ও প্রাণবন্ত উপস্থাপনায় পুরো আয়োজন আরও আকর্ষণীয় হয়ে ওঠে।
 
দিনব্যাপী প্রতিযোগিতা শেষে বিভিন্ন ইভেন্টে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার ও সম্মাননা প্রদান করা হয়। এসময় অতিথিবৃন্দ বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন এবং তাদের ভবিষ্যৎ সাফল্য কামনা করেন। অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারী শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের মাঝে আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশ বিরাজ করে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status