ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২৩ মে ২০২৬ ৯ জ্যৈষ্ঠ ১৪৩৩
গাজীপুর জেলা আইনজীবী সমিতি নির্বাচনে নীল প্যানেলের দাপুটে জয়
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Saturday, 23 May, 2026, 4:15 PM

গাজীপুর জেলা আইনজীবী সমিতি নির্বাচনে নীল প্যানেলের দাপুটে জয়

গাজীপুর জেলা আইনজীবী সমিতি নির্বাচনে নীল প্যানেলের দাপুটে জয়

গাজীপুর জেলা আইনজীবী সমিতির ২০২৬-২০২৭ সেশনের নির্বাচনে বিএনপি সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের ‘নীল প্যানেল’ নিরঙ্কুশ জয় অর্জন করেছেন। সভাপতি ও সাধারণ সম্পাদকসহ অধিকাংশ গুরুত্বপূর্ণ পদে বিজয়ী হয়ে আদালতপাড়ায় নিজেদের শক্ত অবস্থানের জানান দিয়েছে প্যানেলটি।

বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট মোস্তফা কামাল আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন। ঘোষিত ফলাফলে সভাপতি পদে অ্যাডভোকেট মো. জাকিরুল ইসলাম এবং সাধারণ সম্পাদক পদে অ্যাডভোকেট মো. কামাল হাসান শাকিল বিপুল ভোটে নির্বাচিত হন।
তবে সহ-সভাপতি পদে স্বতন্ত্র প্রার্থী অ্যাডভোকেট আব্দুল হামিদ জয় লাভ করেন।

নীল প্যানেল থেকে আরও যারা নির্বাচিত হয়েছেন তারা হলেন— সহ-সাধারণ সম্পাদক মাহবুব আলম মোল্লা, কোষাধ্যক্ষ মো. মোজাম্মেল হক, লাইব্রেরি সম্পাদক মো. আশরাফ হোসেন গাজী, অডিটর মাহবুব আলম, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মো. শাহ আলম এবং মহিলা সম্পাদিকা সুলতানা পারভীন।

এছাড়া সদস্য পদে বিজয়ী হয়েছেন অলিউল ইসলাম টুটুল, আব্দুল্লাহ, মো. আবু বক্কর সিদ্দিকী, আলমগীর হোসেন, আলামিন ইসলাম আশিক ও রোজিনা আক্তার।

অন্যদিকে প্রতিদ্বন্দ্বী আইনজীবী ঐক্য পরিষদের ‘সবুজ প্যানেল’ থেকে কেবল সদস্য পদে অ্যাডভোকেট ফাহিম ইবনে জালাল (শাওন) জয়লাভ করেন। এ প্যানেলের নেতৃত্বে ছিলেন আলহাজ্ব শামসুল হক ভূঁইয়া ও অ্যাডভোকেট মো. শরিফ উদ্দিন।

ফলাফল ঘোষণার পর গাজীপুর আদালত প্রাঙ্গণে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। বিজয়ী প্রার্থীদের সমর্থকরা ফুলেল শুভেচ্ছা, মিষ্টি বিতরণ ও আনন্দ মিছিলের মাধ্যমে উল্লাস প্রকাশ করেন। শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে নির্বাচন সম্পন্ন হওয়ায় সাধারণ আইনজীবীরাও সন্তোষ প্রকাশ করেছেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status