ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২১ মে ২০২৬ ৭ জ্যৈষ্ঠ ১৪৩৩
দেলদুয়ারে ভয়াবহ লোডশেডিং, ২৪ ঘণ্টায় মিলছে মাত্র ৪ ঘণ্টা বিদ্যুৎ
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Thursday, 21 May, 2026, 2:52 PM

দেলদুয়ারে ভয়াবহ লোডশেডিং, ২৪ ঘণ্টায় মিলছে মাত্র ৪ ঘণ্টা বিদ্যুৎ

দেলদুয়ারে ভয়াবহ লোডশেডিং, ২৪ ঘণ্টায় মিলছে মাত্র ৪ ঘণ্টা বিদ্যুৎ

টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলায় তীব্র লোডশেডিংয়ে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। এলাকাবাসীর অভিযোগ, দিনে-রাতে মিলিয়ে ২৪ ঘণ্টার মধ্যে মাত্র ৪ ঘণ্টা বিদ্যুৎ পাওয়া যাচ্ছে। বাকি সময়জুড়ে বিদ্যুৎ না থাকায় চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ।

বিশেষ করে প্রচণ্ড গরমে শিশু ও বয়স্করা বেশি কষ্ট পাচ্ছেন। বিদ্যুৎ না থাকায় ফ্যান, পানির মোটর, ফ্রিজসহ প্রয়োজনীয় বৈদ্যুতিক যন্ত্রপাতি দীর্ঘ সময় বন্ধ থাকছে। ব্যবসা প্রতিষ্ঠান, শিক্ষার্থী ও ক্ষুদ্র উদ্যোক্তারাও পড়েছেন চরম ভোগান্তিতে।

এলাকাবাসীর দাবি, দুর্বল ও অদক্ষ টেকনিশিয়ান দিয়ে বিদ্যুতের লাইন মেরামত করানোও দীর্ঘস্থায়ী লোডশেডিংয়ের অন্যতম বড় কারণ। সামান্য ত্রুটি মেরামত করতেও ঘণ্টার পর ঘণ্টা সময় লাগছে বলে অভিযোগ করেন ভুক্তভোগীরা। অনেক সময় মেরামতের পরও একই সমস্যা বারবার দেখা দিচ্ছে।

স্থানীয় ব্যবসায়ীরা জানান, ঘনঘন বিদ্যুৎ যাওয়া-আসার কারণে ইলেকট্রনিক যন্ত্রপাতি ক্ষতিগ্রস্ত হচ্ছে। অন্যদিকে শিক্ষার্থীরা রাতে ঠিকমতো পড়াশোনা করতে পারছেন না। মোবাইল চার্জ দিতেও ভোগান্তিতে পড়তে হচ্ছে সাধারণ মানুষকে।

দ্রুত দক্ষ টেকনিশিয়ান নিয়োগ ও নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status