|
বাঘাইছড়িতে জেলা ছাত্রদল আগমন উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠান ও শিক্ষা উপকরণ বিতরণ
রুপম চাকমা,বাঘাইছড়ি
|
![]() বাঘাইছড়িতে জেলা ছাত্রদল আগমন উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠান ও শিক্ষা উপকরণ বিতরণ একইসঙ্গে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। বুধবার (২০ মে) বিকালে আয়োজিত এ সংবর্ধনা অনুষ্ঠান ও র্যালিকে ঘিরে পুরো উপজেলা সদরে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। জেলা ছাত্রদলের নবগঠিত কমিটির নেতৃবৃন্দ বাঘাইছড়িতে পৌঁছালে উপজেলা ছাত্রদলসহ বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা ফুলের মালা, করতালি ও স্লোগানের মধ্য দিয়ে তাদের বরণ করে নেন। পরে একটি বর্ণাঢ্য র্যালি উপজেলা সদরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। র্যালিতে অংশ নেওয়া নেতাকর্মীদের প্রাণবন্ত উপস্থিতি ও স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো এলাকা। র্যালি শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা ও শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বাঘাইছড়ি উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মো. হুমায়ুন রশিদের সভাপতিত্বে এবং সদস্য সচিব নুরুল ইসলাম জিন্নাতের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে খাতা, কলমসহ বিভিন্ন শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাঙামাটি জেলা ছাত্রদলের সভাপতি মো. অলি আহাদ। তিনি বলেন, “ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের প্রতিটি ধাপে ছাত্রদলের নেতাকর্মীরা সাহসিকতার সঙ্গে রাজপথে লড়াই করেছে। জুলাই আন্দোলনে দেশের ছাত্রসমাজ যেভাবে আন্দোলনে সক্রিয় ভূমিকা রেখেছে, সেখানে তৃণমূল নেতাকর্মীদের অবদান অনস্বীকার্য। যারা আজ আন্দোলন-সংগ্রামে সক্রিয় রয়েছে, তারাই আগামী দিনের নেতৃত্ব দেবে।” তিনি আরও বলেন, “পাহাড়ের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রদলের সাংগঠনিক ভিত্তি আরও শক্তিশালী করতে হবে। সাধারণ শিক্ষার্থীদের অধিকার আদায়, গণতন্ত্র পুনরুদ্ধার এবং অন্যায়ের বিরুদ্ধে ছাত্রদল অতীতের মতো ভবিষ্যতেও রাজপথে থাকবে। কোনো দমন-পীড়ন কিংবা ষড়যন্ত্র ছাত্রদলের নেতাকর্মীদের আন্দোলন থেকে সরাতে পারবে না।” প্রধান বক্তার বক্তব্যে জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক নাঈমুল ইসলাম রনি বলেন, “দীর্ঘদিন ধরে পাহাড়ের শিক্ষার্থীরা নানা সংকটের মধ্যে রয়েছে। ছাত্রদল সবসময় শিক্ষার্থীদের অধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে রাজপথে ছিল এবং ভবিষ্যতেও থাকবে। সংগঠনকে তৃণমূল পর্যায়ে আরও সুসংগঠিত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।” বিশেষ অতিথির বক্তব্যে জেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি খাইরুল ইসলাম রানা বলেন, “বাঘাইছড়ির নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতি প্রমাণ করে ছাত্রদল এখন আগের চেয়ে অনেক বেশি সুসংগঠিত। শিক্ষা, মানবিকতা ও গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠায় ছাত্রদল নিরলসভাবে কাজ করে যাচ্ছে।” এসময় সাংগঠনিক সম্পাদক মো. গালিব হাসান বলেন, “শিক্ষার্থীদের হাতে শিক্ষা উপকরণ তুলে দেওয়ার মাধ্যমে আমরা একটি বার্তা দিতে চাই—রাজনীতির পাশাপাশি সামাজিক দায়বদ্ধতাও ছাত্রদলের অন্যতম অঙ্গীকার।” অনুষ্ঠানে উপজেলা, পৌর, কলেজ ও ইউনিয়ন পর্যায়ের ছাত্রদলের বিপুল সংখ্যক নেতাকর্মী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। এছাড়াও উপজেলা, পৌর ও কলেজ ছাত্রদলের বিভিন্ন নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। সভাপতির বক্তব্যে বাঘাইছড়ি উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মো. হুমায়ুন রশিদ নবগঠিত জেলা কমিটিকে শুভেচ্ছা জানিয়ে বলেন, “তৃণমূল নেতাকর্মীদের ঐক্য, পরিশ্রম ও আত্মত্যাগের ফলেই ছাত্রদল আজ আরও শক্তিশালী অবস্থানে পৌঁছেছে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
