|
সমুদ্রপথে মিয়ানমারে পাচারকালে ১৭,৪০০ লিটার ডিজেল জব্দ, গ্রেপ্তার ৯
নতুন সময় প্রতিনিধি
|
![]() সমুদ্রপথে মিয়ানমারে পাচারকালে ১৭,৪০০ লিটার ডিজেল জব্দ, গ্রেপ্তার ৯ গ্রেপ্তারকৃতরা হলেন মহিউদ্দিন (৪৩), সাইফুল ইসলাম (৪১), মো. আয়াতুল কুরসী (২৫), মো. ফয়সাল (২৯), মো. হাসিবুল (৩২), মো. ইব্রাহিম (৫২), হারেছ মিয়া (৫৭), সাইফুল (৩৪) ও সাইফুল ইসলাম (৪২)। এছাড়া পলাতক আসামিরা হলেন জায়েদ মিয়া, তৈয়ব আলী, জাফর ইকবাল, মো. অলি, নজরুল ইসলাম ও আবু শাহাদাত সায়েম। কোস্ট গার্ড সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে দুটি নৌ ট্যাংকারে অভিযান চালানো হয়। এসময় একটি ট্যাংকার থেকে ৩ হাজার ৪০০ লিটার এবং অন্যটি থেকে ১৪ হাজার লিটারসহ মোট ১৭ হাজার ৪০০ লিটার ডিজেল জব্দ করা হয়। উদ্ধারকৃত ডিজেলের আনুমানিক মূল্য ২০ লাখ ১ হাজার টাকা এবং জব্দকৃত দুইটি নৌ ওয়েল ট্যাংকারের মূল্য প্রায় ২ কোটি টাকা বলে জানিয়েছে কোস্ট গার্ড। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা স্বীকার করেন, পলাতক মূলহোতাদের নির্দেশে ডিজেলগুলো সমুদ্রপথে মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে নেওয়া হচ্ছিল।এ ঘটনায় পতেঙ্গা মডেল থানায় বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪ এর ২৫(বি)/২৫(ডি) ধারায় মামলা দায়ের করা হয়েছে। পলাতক আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
