|
মহেশখালীতে প্রাকৃতিক সম্পদ ব্যবস্থাপনা ও জলবায়ু সহনশীলতা বৃদ্ধিতে অংশীজন ও ভিসিজি সভা অনুষ্ঠিত
নতুন সময় প্রতিনিধি
|
![]() মহেশখালীতে প্রাকৃতিক সম্পদ ব্যবস্থাপনা ও জলবায়ু সহনশীলতা বৃদ্ধিতে অংশীজন ও ভিসিজি সভা অনুষ্ঠিত পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের আওতাধীন, Strengthening Capacity of MoEFCC, DoE and BFD for Natural Resource Management and Improved Climate Resilience শীর্ষক প্রকল্পের অংশ হিসেবে মহেশখালীতে অংশীজন ও ভিসিজি সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসন, মহেশখালীর সহযোগিতায় এবং উপকূলীয় বন বিভাগ, চট্টগ্রাম ও পরিবেশ অধিদপ্তর, কক্সবাজারের আয়োজনে এ সভা সম্পন্ন হয়। সভায় সভাপতিত্ব করেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপসচিব ও প্রকল্প পরিচালক জনাব ফাহমিদা হক খান। তিনি তার বক্তব্যে বলেন, প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলায় সরকারি-বেসরকারি সকল পর্যায়ের সমন্বিত উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি স্থানীয় জনগণের অংশগ্রহণমূলক কার্যক্রম আরও জোরদারের ওপর গুরুত্বারোপ করেন। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহেশখালী উপজেলা নির্বাহী অফিসার জনাব ইমরান মাহমুদ ডালিম। তিনি বলেন, উপকূলীয় অঞ্চলে জলবায়ু পরিবর্তনের প্রভাব প্রতিনিয়ত বাড়ছে। তাই পরিবেশ রক্ষা, বন সংরক্ষণ এবং টেকসই প্রাকৃতিক সম্পদ ব্যবস্থাপনায় সচেতনতা ও কার্যকর উদ্যোগ গ্রহণ এখন সময়ের দাবি। এসময় আরও উপস্থিত ছিলেন মহেশখালীর সহকারী কমিশনার (ভূমি) জনাব মোঃ আবু জাফর মজুমদার, উপজেলা কৃষি অফিসার জনাব আব্দুল গফ্ফারসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, বন বিভাগের প্রতিনিধি এবং সংশ্লিষ্ট। সভায় প্রকল্পের বিভিন্ন কার্যক্রম, স্থানীয় পর্যায়ে জলবায়ু সহনশীলতা বৃদ্ধি, বন ও জীববৈচিত্র্য সংরক্ষণ, প্রাকৃতিক সম্পদের টেকসই ব্যবহার এবং উপকূলীয় জনগোষ্ঠীর সক্ষমতা উন্নয়ন নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। অংশগ্রহণকারীরা প্রকল্প বাস্তবায়নে স্থানীয় জনগণের সম্পৃক্ততা বৃদ্ধি ও সচেতনতামূলক কার্যক্রম আরও সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করেন। অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারীরা জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
