ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ১৪ মে ২০২৬ ৩১ বৈশাখ ১৪৩৩
দামুড়হুদায় মাঠে কাজ করার সময় বজ্রপাতে কৃষকের মৃত্যু
সাজিদ হাসান সোহাগ, দামুড়হুদা
প্রকাশ: Thursday, 14 May, 2026, 10:44 AM

দামুড়হুদায় মাঠে কাজ করার সময় বজ্রপাতে কৃষকের মৃত্যু

দামুড়হুদায় মাঠে কাজ করার সময় বজ্রপাতে কৃষকের মৃত্যু

দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা ইউনিয়নের পীরপুরকুল্লা গ্রামের মাঠে বজ্রপাতে শহিদুল ইসলাম (৪৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। তিনি পীরপুরকুল্লা গ্রামের মাসিমুদ্দিনের ছেলে।বুধবার (১৩ মে) সন্ধ্যায় উপজেলার পীরপুরকুল্লা মাঠে ধান গোছানোর কাজ করছিলেন শহিদুল ইসলাম।

হঠাৎ করে আকাশ মেঘে ঢেকে যায় এবং শুরু হয় বজ্রসহ বৃষ্টিপাত। এ সময় আকস্মিক বজ্রপাতের শিকার হন তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করতে গেলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়েছে বলে নিশ্চিত হন।

স্থানীয় সূত্রে জানা যায়, কৃষিকাজের জন্য মাঠে অবস্থানকালে আকস্মিক বজ্রপাতে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। তার মৃত্যুতে পরিবার ও এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।



পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status