|
প্রেমের টানে পোল্যান্ড থেকে মাদারগঞ্জে: ঘর বাঁধলেন তরুণী ভেরোনিকা
আশিকুর রহমান, মাদারগঞ্জ
|
![]() প্রেমের টানে পোল্যান্ড থেকে মাদারগঞ্জে: ঘর বাঁধলেন তরুণী ভেরোনিকা জানা গেছে, গুনারীতলা ইউনিয়ন এর কাতলামারী এলাকার ইমান আলীর ছেলে ইসমাইল ১৬ বছর যাবৎ পোল্যান্ডে বসবাস করছেন। সেখানে পরিচয়ের সূত্র ধরে ভেরোনিকা মারিয়া পিতলার্সের সঙ্গে তার প্রেমের সম্পর্ক তৈরি হয়। সময়ের সঙ্গে সেই সম্পর্ক আরো গভীর হলে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। প্রেমের টানে বিয়ে করেই সুদূর পোল্যান্ড থেকে মাদারগঞ্জ এ এসেছেন তরুণী ভেরোনিকা মারিয়া পিতলার্স। স্থানীয় প্রবাসী যুবক ইসমাইলের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠার পর সম্প্রতি তারা বিবাহবন্ধনে আবদ্ধ হয়। বিয়ের পর ইসমাইল তার স্ত্রীকে নিয়ে নিজ গ্রামে আসেন। বিদেশি তরুণীকে একনজর দেখতে স্থানীয়দের মধ্যে কৌতূহল দেখা দেয়। এলাকাবাসীর অনেকেই নবদম্পতিকে শুভেচ্ছা জানান। তবে ব্যক্তিগত গোপনীয়তার কারণে ভেরোনিকা মারিয়া পিতলার্স ভিডিও সাক্ষাৎকার দিতে অনাগ্রহ প্রকাশ করেন। এ কারণে তার কোনো ভিডিও বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। স্থানীয়দের ভাষ্য, ভিন্ন সংস্কৃতি ও দেশের দুই মানুষের এই ভালোবাসার গল্প এলাকায় বেশ আলোচনার জন্ম দিয়েছে। তবে পোল্যান্ড প্রবাসী ছেলে ও পোল্যান্ডের বৌ মা কে সাদরে বরণ করে নেয় ঈসমাইলের পরিবারের সদস্যরা। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
