|
রাঙ্গাবালীতে রহস্যজনক মৃত্যু, গাছে ঝুলন্ত যুবকের মরদেহ উদ্ধার
মোঃ বাচ্চু, রাঙ্গাবালী,পটুয়াখালী
|
![]() রাঙ্গাবালীতে রহস্যজনক মৃত্যু, গাছে ঝুলন্ত যুবকের মরদেহ উদ্ধার ঘটনাটি ঘটেছে রাঙ্গাবালী উপজেলার চরমোন্তাজ ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের চরমার্গারেট এলাকায়। বুধবার সকাল ৭টার দিকে স্থানীয় শাজাহান শিকদার গরু নিয়ে যাওয়ার সময় ওই যুবকের নানার বাড়ির পাশের পুকুরপাড় সংলগ্ন একটি গাছের সঙ্গে ঝুলন্ত অবস্থায় মরদেহটি দেখতে পান। পরে তিনি চিৎকার করলে স্থানীয়রা ঘটনাস্থলে ভিড় করেন এবং বিষয়টি জানাজানি হলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, নিহত রিফাত গাজী (১৭) সোমবার রাতে ভাত খেয়ে তার নানা হোসেন মালের ঘরে ঘুমিয়ে ছিলেন। পরে রাতে ঘুম থেকে উঠে দরজা খুলে বাইরে বের হন তিনি। এরপর থেকে তিনি আর ঘরে ফেরেননি। প্রত্যক্ষদর্শীরা জানান, মরদেহ উদ্ধারের সময় তার পরনে ছিল নারীদের সালোয়ার-কামিজ ও পায়জামা। এছাড়া তিনটি ওড়না দিয়ে তার মুখ বাঁধা ছিল, যা ঘটনাটিকে আরও রহস্যজনক করে তুলেছে। নিহত রিফাত গাজী ওই গ্রামের লিটন গাজীর ছেলে। তিনি চরমোন্তাজ ইউনিয়নের দারভাঙ্গা গ্রামের বাসিন্দা এবং নানার বাড়িতেই বসবাস করতেন। পুলিশ জানায়, মৃত্যুর সঠিক কারণ জানতে মরদেহ ময়নাতদন্তের জন্য পটুয়াখালী সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে। এটি আত্মহত্যা, নাকি অন্য কোনো কারণে মৃত্যু তা তদন্ত শেষে নিশ্চিত করা হবে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। ঘটনাটির প্রকৃত রহস্য উদঘাটনে তদন্ত অব্যাহত রয়েছে। খবর পেয়ে চরমোন্তাজ পুলিশ তদন্ত কেন্দ্রের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। পরে মরদেহ ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মর্গে পাঠানো হয়। চরমোন্তাজ পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোঃ বেল্লাল হোসেন জানান, প্রাথমিকভাবে ঘটনাটিকে আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। তবে প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে। এদিকে নিহতের পরিবার এ ঘটনায় কাউকে দায়ী করছে না বলে জানা গেছে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
দেশ বদলায়, মানুষ বদলায়,তবুও বদলায় না ৮০-তে পা রাখা ছাহেরা বেগমের দুঃখভাগ্য
শফিকুল ইসলাম বেবুকে সদস্য সচিব করে কুড়িগ্রাম জেলা ক্রিড়া সংস্থার ৭ সদস্য বিশিষ্ট এডহক কমিটি গঠিত
শেরপুরে গণমাধ্যম সপ্তাহে ১৪ দফা দাবি বাস্তবায়নের দাবিতে র্যালি ও আলোচনা সভা
ফুলবাড়ীতে উন্নত ভুট্টা বীজে বাম্পার ফলন কৃষকের মুখে হাসি
