|
৯ মে ব্রিগেডে পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রীর শপথ
নতুন সময় ডেস্ক
|
![]() ৯ মে ব্রিগেডে পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রীর শপথ পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে ২৯৪টি আসনের মধ্যে ২০৭টিতে জয়লাভ করে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে বিজেপি। তবে বিধানসভা দলের নেতা হিসেবে এখনও কারও নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি। নাম ঘোষণা না করলেও সেদিন বিজেপির পক্ষ থেকেই কেউ একজন রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন। এর আগে মঙ্গলবার নির্বাচনে কারচুপি ও জোর করে ক্ষমতা দখলের অভিযোগ তুলে পদত্যাগ করতে অস্বীকৃতি জানিয়েছেন বিদায়ী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল কংগ্রেসের এই সভানেত্রী সাফ জানিয়ে দিয়েছেন, পদত্যাগের কোনও প্রশ্নই ওঠে না। তিনি বলেন, ‘পদত্যাগের কোনও প্রশ্নই নেই। আমি পদত্যাগ করবো না।’ পদত্যাগ করতে মমতা বন্দ্যোপাধ্যায়ের অস্বীকৃতি নিয়ে জোর সমালোচনা শুরু করেছে বিজেপি। মঙ্গলবার বিজেপি নেতারা মমতার এই অবস্থানকে ‘হাস্যকর’ হিসেবে আখ্যায়িত করেছেন। রাজ্য বিজেপি মুখপাত্র দেবজিৎ সরকার অভিযোগ করেন, মমতা বন্দ্যোপাধ্যায় কেবল কয়েক দিন আলোচনায় থাকার জন্য এই অবস্থান নিয়েছেন। তিনি বলেন, তিনি নিজেকে কেবল হাস্যকরই করে তুলছেন। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
বিয়ের প্রলোভন দেখিয়ে প্রতারণার অভিযোগ, অর্থ ও মূল্যবান সামগ্রী হাতিয়ে নেওয়ার দাবি
কাপাসিয়ায় গণধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেফতার, পুলিশের চিরুনি অভিযান অব্যাহত
গাজীপুরে পূবাইলের সেই টায়ার কারখানায় আবারও বয়লার বিস্ফোরণে আগুন
প্রতিমন্ত্রীকে নিয়ে মানহানিকর তথ্য প্রচারের অভিযোগে ডিবির হাতে গ্রেপ্তার একাধিক সাংবাদিক
