|
নতুন নেতৃত্বকে বরণে খাগড়াছড়ি জেলা ছাত্রদলের উৎসবমুখর আয়োজন
শফিক ইসলাম, মহালছড়ি
|
![]() নতুন নেতৃত্বকে বরণে খাগড়াছড়ি জেলা ছাত্রদলের উৎসবমুখর আয়োজন অনুষ্ঠানে জেলা ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত থেকে নবনির্বাচিত কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদকসহ সকল সদস্যকে ফুলেল শুভেচ্ছা জানান। এসময় নেতাকর্মীদের মধ্যে উৎসবমুখর পরিবেশ বিরাজ করে। উল্লেখ্য, কেন্দ্রীয় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল শনিবার (০১ এপ্রিল) খাগড়াছড়ি জেলা শাখার ১৫১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেয়। এতে মোঃ আরিফুল ইসলাম জাহিদকে সভাপতি, মোঃ সোহেল দেওয়ানকে সাধারণ সম্পাদক এবং মোঃ আশিকুর রহমান আল আমিনকে সাংগঠনিক সম্পাদক করা হয়। বরণ অনুষ্ঠানে নবনির্বাচিত সভাপতি মোঃ আরিফুল ইসলাম জাহিদ বলেন, সংগঠনকে আরও শক্তিশালী ও গতিশীল করতে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করব। ছাত্রদের অধিকার আদায় এবং গণতান্ত্রিক আন্দোলনে সক্রিয় ভূমিকা রাখবে জেলা ছাত্রদল। সাধারণ সম্পাদক মোঃ সোহেল দেওয়ান বলেন, কেন্দ্রীয় কমিটির ও খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ৩ বারের নির্বাচিত সংসদ সদস্য জননেতা জনাব ওয়াদুদ ভূইয়ার আস্থার প্রতিদান দিতে আমরা তৃণমূল পর্যায়ে সংগঠনকে সুসংগঠিত করব এবং শিক্ষার্থীদের পাশে থাকব। সাংগঠনিক সম্পাদক মোঃ আশিকুর রহমান আল আমিন বলেন, নতুন কমিটি দায়িত্বশীলতার সাথে কাজ করে খাগড়াছড়িতে ছাত্রদলকে আরও সুদৃঢ় অবস্থানে নিয়ে যাবে। অনুষ্ঠানে বক্তারা আশা প্রকাশ করেন, নতুন নেতৃত্বের মাধ্যমে খাগড়াছড়ি জেলা ছাত্রদল সাংগঠনিকভাবে আরও শক্তিশালী হবে এবং আগামীর রাজনৈতিক কর্মসূচিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
