|
মাদক ও ইভটিজিংমুক্ত সমাজ গড়তে সামাজিক আন্দোলনের বিকল্প নেই: এসএ জিন্নাহ কবির এমপি
কাউছার মিয়া, মানিকগঞ্জ, দৌলতপুর
|
![]() মাদক ও ইভটিজিংমুক্ত সমাজ গড়তে সামাজিক আন্দোলনের বিকল্প নেই: এসএ জিন্নাহ কবির এমপি রবিবার (৩ মে) বিকেলে মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার বাচামারা কলেজ মাঠ প্রাঙ্গণে ইউনিয়ন বিএনপি আয়োজিত মাদক ও ইভটিজিং বিরোধী এক বিশাল সমাবেশে ও উন্নয়ন মূলক রাস্তা উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রধান অতিথির বক্তব্যে জিন্নাহ কবির বলেন, মাদক নির্মূল করা ছাড়া রাষ্ট্রের প্রকৃত উন্নয়ন সম্ভব নয়। রাষ্ট্র কাঠামো মেরামতের লক্ষ্যে আমাদের নেতা প্রধানমন্ত্রী তারেক রহমান মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজদের বিরুদ্ধে 'জিরো টলারেন্স' ঘোষণা করেছেন। সমাজে কোনো মাদক কারবারির ঠাঁই হবে না। সংসদ সদস্য প্রতিটি পরিবারকে সচেতন হওয়ার আহ্বান জানিয়ে বলেন, প্রত্যেককে নিজ নিজ ঘর থেকে মাদকের বিরুদ্ধে শক্তিশালী আন্দোলন গড়ে তুলতে হবে। অপরাধীদের সতর্ক করে হুঁশিয়ারি উচ্চারণ করে এমপি বলেন, দলের নাম ভাঙিয়ে কেউ যদি মাদক ব্যবসা, ইভটিজিং বা চাঁদাবাজির সঙ্গে জড়িত হয়, তবে তাকে কোনো ছাড় দেওয়া হবে না। অপরাধী যে-ই হোক, তাকে আইনের আওতায় আসতে হবে। এছাড়াও প্রধান অতিথি আমতলী বাচামারা উন্নয়ন রাস্তার শুভ উদ্বোধন করেন। ![]() মাদক ও ইভটিজিংমুক্ত সমাজ গড়তে সামাজিক আন্দোলনের বিকল্প নেই: এসএ জিন্নাহ কবির এমপি মাদক ও ইভটিজিংয়ের মতো সামাজিক সমস্যার বিরুদ্ধে সংসদ সদস্যের এমন ব্যতিক্রমী উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সচেতন মহল। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
