ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ৩ মে ২০২৬ ২০ বৈশাখ ১৪৩৩
চাঁদপুরে প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমনকে ঘিরে রামপুর ও শাহ্‌ মাহমুদপুর ইউনিয়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত
মোঃ আরিফুল ইসলাম
প্রকাশ: Sunday, 3 May, 2026, 11:21 AM

চাঁদপুরে প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমনকে ঘিরে রামপুর ও শাহ্‌ মাহমুদপুর ইউনিয়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত

চাঁদপুরে প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমনকে ঘিরে রামপুর ও শাহ্‌ মাহমুদপুর ইউনিয়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত

আগামী ১৬ ই মে প্রধানমন্ত্রী তারেক রহমান চাঁদপুরে আগমন উপলক্ষে সদর উপজেলার রামপুর ও শাহ মামুদপুর ইউনিয়নে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার ২ মে সকালে রামপুর ও শাহমাহমুদপুর ইউনিয়নে দুটি পৃথক মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর ৩ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক। এসময় তিনি বলেন প্রধানমন্ত্রী চাঁদপুরের আগমনকে কেন্দ্র করে সকলের উপস্থিতি নিশ্চিত করতে হবে। যাতে করে আমরা চাঁদপুরবাসের জন্য তার কাছে কিছু চাইতে পারি।

বিশেষ করে চাঁদপুরে যেন ইপিজেড নির্মাণ করে দেয় সেই দাবি জানানো হবে। আর নেতাকর্মীদের উদ্দেশ্যে বিশেষভাবে বলতে চাই মাদক কিশোর গেং, চাঁদাবাজি ও ভূমিদস্য এ চারটি বিষয়ের উপর আমি জিরো টলারেন্স ঘোষণা করলাম। এ ব্যাপারে কাউকে ছাড় দেওয়া হবে না।

রামপুর ও শাহমাহমুদপুর ইউনিয়ন বিএনপি'র সভাপতি এর সভাপতিত্বে ও সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হযরত আলী ঢালির সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ প্রশাসক অ্যাডভোকেট সলিমুল্লাহ সেলিম জেলা বিএনপির সহসভাপতি খলিল গাজী ফেরদৌস আলম বাবুসহ সিনিয়র নেতৃবৃন্দ।

মতবিনিময় সভায় ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ পরামর্শ মূলক বক্তব্য তুলে ধরেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status