|
ইসলামপুরে কমিউনিটি ক্লিনিকের পাশের ডোবায় বিপুল পরিমাণ ওষুধ উদ্ধার, তদন্ত কমিটি গঠন
নতুন সময় প্রতিনিধি
|
![]() ইসলামপুরে কমিউনিটি ক্লিনিকের পাশের ডোবায় বিপুল পরিমাণ ওষুধ উদ্ধার, তদন্ত কমিটি গঠন স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে ওই কমিউনিটি ক্লিনিকে রোগীরা প্রয়োজনীয় ওষুধ না পেয়ে ফিরে যেতেন। সংশ্লিষ্টদের পক্ষ থেকে বারবার ‘স্টক নেই’ বলে জানানো হতো। অথচ বর্তমানে উদ্ধার হওয়া বিপুল পরিমাণ ওষুধের ঘটনাটি সেই দাবিকে প্রশ্নবিদ্ধ করেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সময়মতো বিতরণ না করায় এসব ওষুধের মেয়াদ শেষ হয়ে যায়। পরে দায় এড়াতেই গোপনে সেগুলো ডোবায় ফেলে দেওয়া হয়। ঘটনাটি প্রকাশ্যে আসার পর উপজেলা স্বাস্থ্য বিভাগ একটি তদন্ত কমিটি গঠন করেছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে। তবে স্থানীয়দের প্রশ্ন, শুধুমাত্র তদন্ত কমিটি গঠন করলেই কি এই অনিয়মের সঠিক বিচার হবে? যারা সময়মতো ওষুধ না পেয়ে ভোগান্তির শিকার হয়েছেন, তাদের ক্ষতির দায় কে নেবে—এমন প্রশ্ন এখন ঘুরপাক খাচ্ছে জনমনে। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত ও দৃশ্যমান পদক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
