|
বেগম খালেদা জিয়া 'লিগাল এইড' কমিটি গঠন করেছিলেন-বিমান মন্ত্রী
নতুন সময় প্রতিনিধি
|
![]() বেগম খালেদা জিয়া 'লিগাল এইড' কমিটি গঠন করেছিলেন-বিমান মন্ত্রী মঙ্গলবার (২৮ এপ্রিল) সকালে মানিকগঞ্জ জেলা জজ কোর্ট প্রাঙ্গনে জাতীয় আইনগত সহায়তা দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। তিনি বলেন, দেশে আইনের শাসন প্রতিষ্ঠার লক্ষ্যে বর্তমান সরকার বদ্ধপরিকর। এজন্য আইনজীবী এবং বিচারকসহ সংশ্লিষ্টদের আরো দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। পাশাপাশি সকল স্তরের জনগনের সার্বিক সহযোগিতাও অপরিহার্য। লিগাল এইড অধিদপ্তর মানিকগঞ্জ জেলা শাখা কর্তৃক আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা ও দায়রা জজ এসকে এম তোফায়েল হাসান। বিশেষ অতিথি ছিলেন চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আল আসাদ মোহাম্মদ মাহমুদুল ইসলাম, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক সামছ জগলুল হোসেন, জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা, জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট জামিলুর রশিদ খান, পুলিশ সুপার মোহাম্মদ সারওয়ার আলমসহ জেলার বিশিষ্ট ব্যক্তিবর্গ। বিমান মন্ত্রী আরো বলেন, বিভেদ ও দ্বন্দ্ব নয়—ঐক্যই পারে মানিকগঞ্জকে উন্নয়নের নতুন উচ্চতায় পৌঁছে দিতে। তিনি উল্লেখ করেন, “কে ভোট দিয়েছেন বা দেননি, সেটা বড় বিষয় নয়, আমি সকল মানুষের প্রতিনিধি হিসেবে কাজ করতে চাই।” ![]() বেগম খালেদা জিয়া 'লিগাল এইড' কমিটি গঠন করেছিলেন-বিমান মন্ত্রী তিনি আশাবাদ ব্যক্ত করেন, এমন একটি বিচারবান্ধব পরিবেশ গড়ে তুলতে হবে যেখানে সাধারণ মানুষ আইনজীবী ও বিচারকদেরকে আস্থার সর্বশেষ আশ্রয়স্থল হিসেবে ভাবতে পারেন। আইনগত সহায়তা দিবসে শহরে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। আয়োজন করা হয় লিগাল এইড মেলা। পরে মন্ত্রী মানিকগঞ্জ জেলা পরিষদ কর্তৃক নির্মানাধীন ছয়তলা ফাউন্ডেশন বিশিষ্ট চারতলা আধুনিক ডাকবাংলোর উর্ধমুখী (পঞ্চম-ষষ্ঠ তলা) সম্প্রসারণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন করেন। এসময় মানিকগঞ্জ জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট জামিলুর রশিদ খান, প্রধান নির্বাহী কর্মকর্তা মেহেদী হাছানসহ পরিষদের সকল কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন। এছাড়া দুপুরে সাটুরিয়া উপজেলার ধলেশ্বরী নদীর ভাঙ্গন রোধে অস্থায়ী প্রাক প্রতিরক্ষামূলক কাজের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন মন্ত্রী। মানিকগঞ্জের জেলা প্রশাসক নাজমুনারা সুলতানা সভাপতিত্বে এ সময় বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ সারোয়ার আলম, পানি উন্নয়ন বোর্ড, মানিকগঞ্জ জেলা কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী মুহাম্মদ আখতারুজ্জামান ও সাটুরিয়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইকবাল হোসেন। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
ভূরুঙ্গামারীতে চেয়ারম্যান প্রার্থীর বাড়িতে লুটপাট-অগ্নিসংযোগ, অর্ধকোটি টাকার ক্ষতি
বাগমারায় ভবানীগঞ্জ দলিল লেখক সমিতির নামে চাঁদাবাজির অভিযোগে বিক্ষোভ
বাঘাইছড়িতে দমকা হাওয়ায় গাছ পালা ভেঙ্গে জনদুর্ভোগ সেনাবাহিনীর সহযোগিতায় যান চলাচল স্বাভাবিক
ফুলবাড়ীতে সামাজিক সম্প্রীতি ও শান্তি প্রতিষ্ঠায় বহুপক্ষীয় সংলাপ অনুষ্ঠিত
