ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ২৯ এপ্রিল ২০২৬ ১৬ বৈশাখ ১৪৩৩
গাজীপুর কোনাবাড়ীতে ১৩ লাখ টাকার বিদেশি মদ ও গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Wednesday, 29 April, 2026, 11:00 AM

গাজীপুর কোনাবাড়ীতে ১৩ লাখ টাকার বিদেশি মদ ও গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

গাজীপুর কোনাবাড়ীতে ১৩ লাখ টাকার বিদেশি মদ ও গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

গাজীপুর মহানগরীর কোনাবাড়ী থানা এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।
‎মঙ্গলবার (২৮ এপ্রিল) বিকেলে কোনাবাড়ী থানাধীন কাঠাল বাগান এলাকায় রাসেদুল ইসলামের বাড়িতে অভিযান পরিচালনা করা হয়। এ সময় সেখান থেকে ১২ বোতল বিদেশি মদ এবং ৮৪ কেজি ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকের আনুমানিক বাজারমূল্য প্রায় ১৩ লাখ টাকা বলে জানিয়েছে পুলিশ।
‎গ্রেফতারকৃতরা হলেন, কোনাবাড়ী থানা এলাকার দেলু মিয়ার ছেলে মো. রাসেদুল ইসলাম (৩৮) এবং ব্রাহ্মণবাড়িয়া জেলার অহিদ মিয়ার ছেলে উজ্জ্বল (৪০)।
‎মঙ্গলবার রাতে কোনাবাড়ী থানায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (ডিসি-ক্রাইম, উত্তর) এস এম শফিকুল ইসলাম।
গাজীপুর কোনাবাড়ীতে ১৩ লাখ টাকার বিদেশি মদ ও গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

গাজীপুর কোনাবাড়ীতে ১৩ লাখ টাকার বিদেশি মদ ও গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে কোনাবাড়ী থানার একটি চৌকস দল অভিযান চালিয়ে রাসেদুল ইসলামের বাড়ি থেকে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় মাদক সংক্রান্ত একাধিক মামলা রয়েছে।
‎প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেছে যে, ব্রাহ্মণবাড়িয়া জেলা থেকে এসব মাদক গাজীপুরে এনে বিক্রির পরিকল্পনা ছিল। এ ঘটনায় তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status