|
৭.৪ মাত্রার ভূমিকম্পে কাঁপল জাপান, সুনামি সতর্কতা
নতুন সময় ডেস্ক
|
![]() ৭.৪ মাত্রার ভূমিকম্পে কাঁপল জাপান, সুনামি সতর্কতা জাপান আবহাওয়া সংস্থা জানিয়েছে, প্রাথমিকভাবে ৭ দশমিক ৪ মাত্রার এই ভূমিকম্পটি উত্তর জাপানের সানরিকু উপকূলের বাইরে স্থানীয় সময় বিকেল ৪টা ৫৩ মিনিটে আঘাত হানে। ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল সমুদ্রপৃষ্ঠের প্রায় ১০ কিলোমিটার (৬ মাইল) গভীরে। জাপানের ভূ-কম্পন তীব্রতা স্কেলে এই ভূমিকম্পের মাত্রা ছিল ‘আপার ৫’, যার অর্থ হলো— এটি এতটাই শক্তিশালী যে মানুষের পক্ষে স্বাভাবিকভাবে চলাফেরা করা কঠিন হয়ে পড়ে। এ ধরনের কম্পনে সাধারণত মজবুত নয় এমন কংক্রিট বা ইটের দেয়াল ধসে পড়ার প্রবল সম্ভাবনা থাকে। ভূমিকম্পের পর জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি আক্রান্ত এলাকার বাসিন্দাদের উঁচু স্থানে আশ্রয় নেওয়ার আহ্বান জানিয়েছেন। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
নাঙ্গলকোটে মধ্য বয়সী এক লম্পটের বিরুদ্ধে মাদ্রাসার শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগ
আলফাডাঙ্গায় ২৮ জুন ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন: সফল করতে প্রস্তুতি সভা সম্পন্ন
সেনাবাহিনীর উদ্যোগে পরিচ্ছন্নতা কার্যক্রম ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত
স্মার্টফোন বিস্ফোরণে আতঙ্ক, টঙ্গীতে ভিভো ফোনে অল্পের জন্য রক্ষা পেল পরিবার
