ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ২০ এপ্রিল ২০২৬ ৭ বৈশাখ ১৪৩৩
বাঘাইছড়িতে শিক্ষার আলো ছড়াচ্ছেন রত্নবোধি নামে এক বৌদ্ধ ভিক্ষু
রুপম চাকমা, বাঘাইছড়ি
প্রকাশ: Monday, 20 April, 2026, 11:13 AM

বাঘাইছড়িতে শিক্ষার আলো ছড়াচ্ছেন রত্নবোধি নামে এক বৌদ্ধ ভিক্ষু

বাঘাইছড়িতে শিক্ষার আলো ছড়াচ্ছেন রত্নবোধি নামে এক বৌদ্ধ ভিক্ষু

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার ৩৫নং বঙ্গলতলি ইউনিয়নের জারুলছড়ি  প্রত্যন্ত অঞ্চলে নীরবে শিক্ষার আলো ছড়িয়ে দিচ্ছেন রত্নবোধি নামে এক বৌদ্ধ ভিক্ষু!

 দুর্গম পাহাড়ি এলাকার সুবিধাবঞ্চিত শিশুদের জন্য তিনি গড়ে তুলেছেন একটি ছোট শিক্ষা কেন্দ্র যার নাম হচ্ছে জ্ঞানর বারেং নামে পরিচিত!

 যেখানে প্রতিদিন পড়াশোনা করছে স্থানীয় দরিদ্র পরিবারের অসংখ্য শিক্ষার্থী।

জানা গেছে, দীর্ঘদিন ধরে এলাকায় শিক্ষা ব্যবস্থার ঘাটতি দেখে উদ্বিগ্ন হয়ে নিজ উদ্যোগে এই কার্যক্রম শুরু করেন  রত্নবোধি ভান্তে।

শুরুতে কয়েকজন শিক্ষার্থী নিয়ে যাত্রা শুরু হলেও বর্তমানে সেখানে নিয়মিতভাবে কয়েক ডজন শিশু প্রাথমিক শিক্ষা গ্রহণ করছে।

শিক্ষা কেন্দ্রটিতে শুধু পাঠ্যবইয়ের পড়াশোনাই নয়, নৈতিক শিক্ষা, শৃঙ্খলা এবং মানবিক মূল্যবোধের ওপরও গুরুত্ব দেওয়া হয়। শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে বই, খাতা ও প্রয়োজনীয় শিক্ষা উপকরণ বিতরণ করা হচ্ছে, যা তাদের স্কুলমুখী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

স্থানীয় অভিভাবকরা জানান, পাহাড়ি দুর্গমতার কারণে অনেক শিশুই আগে বিদ্যালয়ে যেতে পারত না। ভিক্ষু রত্নবোধির উদ্যোগে এখন তাদের সন্তানরা শিক্ষার সুযোগ পাচ্ছে, যা তাদের ভবিষ্যতের জন্য আশার আলো হয়ে উঠেছে।

ভিক্ষু রত্নবোধি বলেন, “শিক্ষাই মানুষের জীবনের প্রকৃত আলো। আমি চাই এই এলাকার শিশুরা অশিক্ষার অন্ধকার থেকে বের হয়ে সুন্দর ভবিষ্যৎ গড়ুক।”
স্থানীয় প্রশাসন ও সচেতন মহল তার এই উদ্যোগকে প্রশংসা করেছে এবং এই ধরনের মানবিক কার্যক্রমে আরও সহযোগিতার আহ্বান জানিয়েছে।

প্রত্যন্ত বাঘাইছড়িতে ভিক্ষু রত্নবোধির এই উদ্যোগ প্রমাণ করে, একক প্রচেষ্টাও সমাজে বড় পরিবর্তন আনতে পারবে বলে অনেকেই ধারনা করেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status