|
৬৮ হাজার টন ডিজেল নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো আরও দুই জাহাজ
নতুন সময় ডেস্ক
|
![]() ৬৮ হাজার টন ডিজেল নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো আরও দুই জাহাজ বন্দর কর্মকর্তারা ও শিপিং এজেন্টরা জানান, জাহাজ দুটির একটি আংশিক খালাস শেষে বুধবার সকালে পতেঙ্গার ডলফিন জেটির দিকে রওনা হয়েছে। অন্য জাহাজটি বৃহস্পতিবার জেটিতে ভিড়ার কথা রয়েছে। ইন্দোনেশিয়ার পতাকাবাহী ট্যাংকার 'লুসিয়া সোলিস' প্রায় ৩৪ হাজার ৯৯১ টন ডিজেল নিয়ে বিকেল ৫টার দিকে বন্দরের বর্হিনোঙ্গরে পৌঁছায়। অপরদিকে ডেনমার্কের পতাকাবাহী 'টর্ম দামিনি' রাত ৮টার দিকে প্রায় ৩২ হাজার ৯৩৫ টন ডিজেল নিয়ে বন্দরে আসে। দুটি জাহাজই স্থানীয়ভাবে প্রাইড শিপিংয়ের প্রতিনিধিত্বে রয়েছে। প্রাইড শিপিংয়ের ম্যানেজিং পার্টনার নজরুল ইসলাম বলেন, "লুসিয়া সোলিস ডলফিন জেটির দিকে যাচ্ছে এবং দুপুর সাড়ে ১২টার মধ্যে জেটিতে ভিড়বে বলে আশা করা হচ্ছে।" তিনি আরও জানান, "টর্ম দামিনি থেকে লাইটারিং কার্যক্রম চলছে, জাহাজটি আগামীকাল জেটিতে ভিড়তে পারে।" প্রতিটি জাহাজ থেকে তেল খালাসে প্রায় দুই দিন সময় লাগবে বলেও জানান তিনি। এর আগে একই দিনে সিঙ্গাপুর থেকে ১২ হাজার টন জেট ফুয়েল নিয়ে 'এমটি গ্রেট প্রিন্সেস' নামে আরেকটি জাহাজ বন্দরে পৌঁছায়। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
আলফাডাঙ্গায় ২৮ জুন ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন: সফল করতে প্রস্তুতি সভা সম্পন্ন
সেনাবাহিনীর উদ্যোগে পরিচ্ছন্নতা কার্যক্রম ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত
স্মার্টফোন বিস্ফোরণে আতঙ্ক, টঙ্গীতে ভিভো ফোনে অল্পের জন্য রক্ষা পেল পরিবার
সাতক্ষীরায় রাফাতের মৃত্যুর ঘটনার সঠিক তদন্ত পূর্বক দোষীদের আইনের আওতায় আনার দাবিতে মানববন্ধন
