|
রাজধানীতে ঢাবির বাস দুর্ঘটনা, আহত ৮
নতুন সময় প্রতিবেদক
|
![]() রাজধানীতে ঢাবির বাস দুর্ঘটনা, আহত ৮ বুধবার (১৫ এপ্রিল) সকাল ৯টার দিকে কারওয়ান বাজার এক্সপ্রেসওয়ে থেকে নামার সময় এ দুর্ঘটনা ঘটে। প্রাথমিকভাবে জানা গেছে, বাসটির একটি চাকা হঠাৎ ব্লাস্ট হয়ে গেলে চালক নিয়ন্ত্রণ হারান, যার ফলে গাড়িটি দুর্ঘটনায় পড়ে। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)-এর সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক মোসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ সামাজিক যোগাযোগমাধ্যমে জানান, দুর্ঘটনায় বাসের সামনের দিকে থাকা শিক্ষার্থীরা বেশি আহত হয়েছেন। পাশাপাশি একটি মাইক্রোবাসের সঙ্গেও সংঘর্ষ হয়েছে বলে উল্লেখ করেন তিনি। ডাকসুর পক্ষ থেকে জানানো হয়েছে, আহতদের দ্রুত উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়েছে এবং সংগঠনের নেতারা চিকিৎসা কার্যক্রম তদারকি করছেন। এ বিষয়ে ডাকসুর ছাত্র পরিবহন সম্পাদক আসিফ আব্দুল্লাহ বলেন, দুর্ঘটনার পরপরই আহতদের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। তিনি নিজেও ঘটনাস্থল ও হাসপাতালে যাচ্ছেন বলে জানান এবং বিস্তারিত তথ্য পরে জানানো হবে বলে উল্লেখ করেন। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
আলফাডাঙ্গায় ২৮ জুন ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন: সফল করতে প্রস্তুতি সভা সম্পন্ন
সেনাবাহিনীর উদ্যোগে পরিচ্ছন্নতা কার্যক্রম ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত
স্মার্টফোন বিস্ফোরণে আতঙ্ক, টঙ্গীতে ভিভো ফোনে অল্পের জন্য রক্ষা পেল পরিবার
সাতক্ষীরায় রাফাতের মৃত্যুর ঘটনার সঠিক তদন্ত পূর্বক দোষীদের আইনের আওতায় আনার দাবিতে মানববন্ধন
