|
সেনবাগে ব্যবসায়ীর বাড়িতে মজুদ করা ৫৫০০ লিটার তেল জব্দ ৫০ হাজার টাকা জরিমানা
নতুন সময় প্রতিনিধি
|
![]() সেনবাগে ব্যবসায়ীর বাড়িতে মজুদ করা ৫৫০০ লিটার তেল জব্দ ৫০ হাজার টাকা জরিমানা স্থানীয় ব্যবসায়ী ইশতিয়াক ভূঁইয়া খুচরা বাজারে বিক্রি না করে নিজের বাড়িতে বিপুল পরিমাণ তেল লুকিয়ে রেখেছেন এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযানটি চালানো হয়। সেনবাগ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নূর পেয়ারা বেগমের নেতৃত্বে পরিচালিত এই অভিযানে ড্রামভর্তি ৪ হাজার লিটার ডিজেল এবং ১ হাজার ৫০০ লিটার পেট্রোল উদ্ধার করা হয়। অবৈধভাবে জ্বালানি তেল মজুদ করার অপরাধে অভিযুক্ত ব্যবসায়ী ইশতিয়াক ভূঁইয়াকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে। অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট নূর পেয়ারা বেগম জানান, জব্দ করা এই বিপুল পরিমাণ জ্বালানি তেল পরবর্তীতে মাইকিং করার মাধ্যমে বুধবার সকালে সরাসরি সাধারণ ক্রেতাদের কাছে বিক্রি করে দেওয়া হবে।জনস্বার্থ রক্ষায় এবং বাজারে কৃত্রিম সংকট সৃষ্টিকারী অবৈধ মজুতদারদের বিরুদ্ধে প্রশাসনের এ ধরনের কঠোর নজরদারি ও অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তিনি হুঁশিয়ারি প্রদান করেন। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
আলফাডাঙ্গায় ২৮ জুন ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন: সফল করতে প্রস্তুতি সভা সম্পন্ন
সেনাবাহিনীর উদ্যোগে পরিচ্ছন্নতা কার্যক্রম ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত
স্মার্টফোন বিস্ফোরণে আতঙ্ক, টঙ্গীতে ভিভো ফোনে অল্পের জন্য রক্ষা পেল পরিবার
সাতক্ষীরায় রাফাতের মৃত্যুর ঘটনার সঠিক তদন্ত পূর্বক দোষীদের আইনের আওতায় আনার দাবিতে মানববন্ধন
