|
এক বছরে ১৬৩৯ ফাঁসি: ৩৫ বছরের রেকর্ড ভাঙল ইরান
নতুন সময় ডেস্ক
|
![]() এক বছরে ১৬৩৯ ফাঁসি: ৩৫ বছরের রেকর্ড ভাঙল ইরান নরওয়ে-ভিত্তিক ‘ইরান হিউম্যান রাইটস’ এবং প্যারিস-ভিত্তিক ‘টুগেদার অ্যাগেইনস্ট দ্য ডেথ পেনাল্টি’ যৌথভাবে এই বার্ষিক প্রতিবেদন প্রকাশ করেছে। সোমবার (১৩ এপ্রিল) প্রকাশিত এক প্রতিবেদনে এনজিওগুলো সতর্ক করে বলেছে, জানুয়ারির বিক্ষোভ এবং ইসরাইল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে সংঘাতের পর দেশটি আরও বেশি হারে মৃত্যুদণ্ড প্রয়োগ করতে পারে। প্রতিবেদন অনুযায়ী, ২০২৪ সালে যেখানে ৯৭৫ জনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল, তার তুলনায় ২০২৫ সালে এই সংখ্যা ৬৮ শতাংশ বেড়েছে। নিহতদের মধ্যে ৪৮ জন নারীও রয়েছেন, যাদের ফাঁসি দেওয়া হয়েছে। এতে আরও বলা হয়েছে, ইসলামি প্রজাতন্ত্র যদি বর্তমান সংকট থেকে টিকে যায়, তাহলে দমন-পীড়নের হাতিয়ার হিসেবে মৃত্যুদণ্ড আরও ব্যাপকভাবে ব্যবহারের ঝুঁকি রয়েছে।
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
