ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ১২ মে ২০২৬ ২৮ বৈশাখ ১৪৩৩
দেশে প্রথম ‘ব্রডব্যান্ড এক্সপো ২০২৬’: প্রযুক্তিপ্রেমীদের জন্য বিশেষ আয়োজন
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Saturday, 11 April, 2026, 9:06 PM

দেশে প্রথম ‘ব্রডব্যান্ড এক্সপো ২০২৬’: প্রযুক্তিপ্রেমীদের জন্য বিশেষ আয়োজন

দেশে প্রথম ‘ব্রডব্যান্ড এক্সপো ২০২৬’: প্রযুক্তিপ্রেমীদের জন্য বিশেষ আয়োজন

আগামী ১৩–১৫ এপ্রিল দেশে প্রথমবারের মতো ব্রডব্যান্ড এক্সপো ২০২৬ অনুষ্ঠিত হতে যাচ্ছে। রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত এই এক্সপো দেশের ব্রডব্যান্ড খাতের উন্নয়ন, উদ্ভাবন এবং ভবিষ্যৎ সম্ভাবনা তুলে ধরার একটি গুরুত্বপূর্ণ আয়োজন। এতে ব্রডব্যান্ড খাতের বর্তমান অবস্থা, ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরা হবে।

ব্রডব্যান্ড এক্সপো ২০২৬ আয়োজক ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (আইএসপিএবি) এ উপলক্ষে শনিবার (১১ এপ্রিল) সাংবাদিক সম্মেলন আয়োজন করে। রাজধানীর বনানীতে অবস্থিত আইএসপিএবি কার্যালয়ে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। 
 
ব্রডব্যান্ড এক্সপোর এবারের প্রতিপাদ্য ‘লিংকিং পিপল, লিংকিং ফিউচার’। 

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন আইএসপিএবির সভাপতি মোহাম্মদ আমিনুল হাকিম, মহাসচিব নাজমুল করিম ভুঞাঁ, সহ-সভাপতি নেয়ামুল হক খান, যুগ্ন মহাসচিব মাহবুব আলম রাজু, যুগ্ন মহাসচিব ফুয়াদ মোহম্মদ শরফুদ্দিন, কোষাধ্যক্ষ মইন উদ্দিন আহমেদ, পরিচালক রাশেদুর রহমান রাজন, মো: মিঠু হাওলাদার, সাব্বির আহমেদ, রাইসুল ইসলাম তুহিন, মো: জুবায়ের ইসলাম ও এস এম সাইফুল ইসলাম সেলিম-সহ সকল স্পন্সর প্রতিনিধি।

ব্রডব্যান্ড এক্সপো-২০২৬ আয়োজক আইএসপিএবির কর্মকর্তারা জানান, সোমবার (১৩ এপ্রিল) প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন, এমপি। বিশেষ অতিথি হিসেবে থাকবেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা রেহান এ. আসাদ, ডাক ও টেলিযোগাযোগ সচিব আবদুন নাসের খান, টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) এমদাদ উল বারী প্রমুখ। 

১৫ এপ্রিল ব্রডব্যান্ড এক্সপোর সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ডাক, টেলিযোগাযোগ এবং তথ্যপ্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম, এমপি। বিশেষ অতিথি হিসেবে থাকবেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক আবদুস সালাম, আইসিটি বিভাগের সচিব কাজী আনোয়ার হোসেন, টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসির ভাইস- চেয়ারম্যান আবু বকর সিদ্দিক প্রমুখ।

সমাপনী অনুষ্ঠান শেষে আমন্ত্রিত অতিথিদের জন্য অনুষ্ঠিত হবে গ্র্যান্ড মেজবান। 

ব্রডব্যান্ড এক্সপোতে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রোবটিকস, আইওটি ইত্যাদি ভিত্তিক প্রায় ২৫টি উদ্ভাবনী প্রজেক্ট প্রদর্শন করবেন। এক্সপেরিয়েন্স জোনে সেসব দেখতে পারবেন প্রদর্শনীতে আগত দর্শনার্থীরা। তাছাড়া তথ্য ও টেলিযোগাযোগ খাতের বিভিন্ন প্রতিষ্ঠান তাদের সেবা, সফটওয়্যার, হার্ডওয়্যার ও নেটওয়ার্ক পণ্যসমূহের প্রদর্শন করবে।

সংবাদ সম্মেলনে জানানো হয়, এবারের প্রদর্শনীতে ১০টি প্যাভিলিয়ন, ৩৫টি মিনি প্যাভিলিয়ন ও ২০টি স্টল থাকবে। 

ব্রডব্যান্ড এক্সপো-২০২৬ -এর প্লাটিনাম স্পন্সর ফাইবার অ্যাট হোম লিমিটেড ও সামিট কমিউনিকেশন্স লিমিটেড। ডায়মন্ড স্পন্সর আম্বার আইটি লিমিটেড, সি-ডাটা, ওএফএস ক্যাবলস এবং রেস অনলাইন লিমিটেড। গোল্ড স্পন্সর কেএস নেটওয়ার্ক লিমিটেড, সার্কেল নেটওয়ার্ক, এডিএন টেলিকম লিমিটেড, প্লেক্সাস ক্লাউড লিমিটেড, একসেল টেকনোলজিস লিমিটেড, ডট ইন্টারনেট, লিংক থ্রি কমিউনিকেশন্স লিমিটেড, এআরএ টেকনোলজিস লিমিটেড, জিএএমএমএ ইনোভেশন লিমিটেড, মায়েস্ত্রো টেকনোলজিস লিমিটেড, ইন্টারক্লাউড লিমিটেড, সাউথ বাংলা লিমিটেড, এক্সাবাইট লিমিটেড এবং জিনিউ বাংলাদেশ লিমিটেড।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status