ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ১১ মে ২০২৬ ২৮ বৈশাখ ১৪৩৩
ইরানের সঙ্গে আলোচনায় আঞ্চলিক শান্তিতে গুরুত্ব শাহবাজ শরিফের
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Saturday, 11 April, 2026, 8:24 PM

ইরানের সঙ্গে আলোচনায় আঞ্চলিক শান্তিতে গুরুত্ব শাহবাজ শরিফের

ইরানের সঙ্গে আলোচনায় আঞ্চলিক শান্তিতে গুরুত্ব শাহবাজ শরিফের

ইরানের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ। বৈঠকে আঞ্চলিক ও বৈশ্বিক শান্তি ও স্থিতিশীলতা জোরদারে মধ্যস্থতাকারী হিসেবে পাকিস্তানের ভূমিকা অব্যাহত রাখার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করা হয়।

শনিবার (১১ এপ্রিল) ইসলামাবাদে অনুষ্ঠিত এই বৈঠকে ইরানি প্রতিনিধিদলের নেতৃত্ব দেন দেশটির পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাকের গালিবাফ এবং পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি।

ব্রিটিশ সংবাদমাধ্যম আলজাজিরার বরাতে পাকিস্তানের প্রধানমন্ত্রীর কার্যালয় জানায়, বৈঠকে প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ ইরানের অংশগ্রহণকে স্বাগত জানান এবং আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা অর্জনে কার্যকর অগ্রগতি গড়ে তুলতে পাকিস্তানের ‘আন্তরিক ভূমিকা’ অব্যাহত থাকবে বলে পুনর্ব্যক্ত করেন।

প্রধানমন্ত্রীর কার্যালয় (পিএমও) এর প্রকাশিত এক ভিডিওতে দেখা যায়, প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ ইরানি প্রতিনিধি দলকে আলিঙ্গন ও করমর্দনের মাধ্যমে স্বাগত জানান।

এদিন তিনি ইরান ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদলের সঙ্গে পৃথক বৈঠক করেন। এসব বৈঠকে পাকিস্তানের পক্ষ থেকে উপস্থিত ছিলেন উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার, সেনাপ্রধান ফিল্ড মার্শাল সৈয়দ আসিম মুনির এবং স্বরাষ্ট্রমন্ত্রী মোহসিন নাকভি।

বৈঠকে আঞ্চলিক কূটনৈতিক সম্পর্ক জোরদার, পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি এবং চলমান ভূ-রাজনৈতিক পরিস্থিতিতে শান্তিপূর্ণ সমাধানের ওপর গুরুত্বারোপ করা হয় বলে জানা গেছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status