ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২৩ এপ্রিল ২০২৬ ১০ বৈশাখ ১৪৩৩
হবিগঞ্জে বিজিবির পৃথক অভিযানে ৭০ লাখ টাকার অবৈধ পণ জব্দ
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Saturday, 11 April, 2026, 12:25 PM

হবিগঞ্জে বিজিবির পৃথক অভিযানে ৭০ লাখ টাকার অবৈধ পণ জব্দ

হবিগঞ্জে বিজিবির পৃথক অভিযানে ৭০ লাখ টাকার অবৈধ পণ জব্দ

সীমান্তে চোরাচালান প্রতিরোধে অভিযান চালিয়ে হবিগঞ্জে প্রায় ৭০ লাখ টাকা মূল্যের ভারতীয় অবৈধ জিরা, ফুচকা ও মোবাইলের ডিসপ্লে জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শনিবার (১০ এপ্রিল ) সকালে বিজিবি সূত্রে জানা যায়, হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) পৃথক পৃথক বিশেষ অভিযান পরিচালনা করে এসব পণ্য জব্দ করে।

বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মাধবপুর উপজেলার মুক্তিযোদ্ধা চত্বর এলাকায় শুক্রবার রাত ২টার দিকে একটি সন্দেহভাজন ট্রাক থামিয়ে তল্লাশি চালানো হয়। এ সময় ট্রাকের মুরগির খাদ্যের বস্তার নিচে কৌশলে লুকানো বিপুল পরিমাণ ভারতীয় ফুচকা উদ্ধার করা হয়। একই দিনে বিকেল ৩টার দিকে একই এলাকা থেকে আরেকটি ট্রাক থামিয়ে তল্লাশি চালিয়ে বালুর নিচে বস্তাবন্দি অবস্থায় ভারতীয় অবৈধ জিরা উদ্ধার করা হয়।

এছাড়া, মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার কাকমারাছড়া বিওপির টহলদল সীমান্তবর্তী জাম্বুরাছড়া এলাকায় অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় অবৈধ ভারতীয় মোবাইলের ডিসপ্লে জব্দ করে। হবিগঞ্জ ব্যাটেলিয়ন( ৫৫ বিজিবি বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানজিলুর রহমান সত্যতা নিশ্চিত করে জানায়, জব্দকৃত মালামালের আনুমানিক সিজার মূল্য প্রায় ৭০ লাখ টাকা। জব্দকৃত এসব পণ্য সংশ্লিষ্ট কাস্টমস অফিসে হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status